ঝুলে আছে ৬৪ হাজার শিক্ষকের অবসর ভাতার আবেদন

বাংলাদেশে ৬৪ হাজারের বেশি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকের অবসর ভাতার আবেদন ঝুলে আছে। এক বছর ধরে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে পরিচালনা পর্ষদ না থাকায় আবেদন নিষ্পত্তি বন্ধ। সফটওয়্যার জটিলতায় ভোগান্তি আরও বেড়েছে।

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম

৬৪ হাজার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকের অবসর ভাতার আবেদন ঝুলে রয়েছে। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টে এক বছর ধরে নেই পরিচালনা পর্ষদ। এর ফলে ২০২১ সালের পরের আবেদনগুলো নিস্পত্তি হচ্ছে না। ব্যাপক ভোগান্তিতে রয়েছেন শিক্ষকেরা।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা অবসরের পর কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ড থেকে পেনশন পান। এই টাকা প্রাপ্তি নিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষকেরা।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এক বছর পার হলেও সেই পর্ষদ আর গঠন করা হয়নি। ফলে কল্যাণ ট্রাস্টে ২০২২ এবং অবসর বোর্ডে ২০২১ সালের পরের আবেদনের কোনো প্রক্রিয়া করা যাচ্ছে না।

এর মাঝে সফটওয়ার সমস্যার কারণে ২০২১ সালের আগে যারা আবেদন করেছেন তাঁরাও অবসর সুবিধা বোর্ডের টাকা পাননি। এসব জটিলতার কারণে শিক্ষকদের ভোগান্তি আরও বেড়েছে।

কল্যাণ ট্রাস্টের সচিব শরিফা নাছরিন বলেন, ২০২২ সালের আগের আবেদনের টাকা দেওয়া হচ্ছে।

অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যাপক জাফর আহম্মদ বলছেন, সফটওয়্যার জটিলতার কারণে কয়েকমাস টাকা দেওয়া যায়নি। কিন্তু এখন টাকা দেওয়া হচ্ছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছে দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেল ৬টায় এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের জন্য আগামী ২৯ অক্টোবর ধার্য্য করা হয়েছিল। গতকাল শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
লোডিং...

এলাকার খবর