জাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ২ লাখ ১৯ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে, পরীক্ষা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। এদের মধ্য থেকে ১ হাজার ৮৪২ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবে।

রোববার সকাল ৯টা থেকে কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, সকাল ৯টা শুরু হওয়া এই ভর্তি পরীক্ষা ছয়টি শিফটে চলবে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। প্রতি শিফটে পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা করে।

এদিকে অন্যান্য বারের মতো এবারও ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।

স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
বিদেশে পড়ার স্বপ্ন দেখছেন? ভাবছেন আইইএলটিএসে ভালো স্কোর করলেই তো হয়ে গেল। কিন্তু সত্যি বলতে—আসল কাজ শুরু হয় ঠিক তার পর থেকে। কোন দেশ ভালো? কত টাকা লাগবে? স্কলারশিপ কীভাবে মিলবে? আর ভিসা রিজেক্টের...
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর