ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। পরিবর্তিত নতুন এই সময়সূচী ঘোষণা করে আজ রোববার একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

নতুন সময়সূচি অনুযায়ী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে। পরীক্ষার সময় বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ০৫টা পর্যন্ত। 

ঢাবি জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ঢাকার বাইরে থেকে আসা পরীক্ষার্থীদের মধ্যে যাদের আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর ঢাকার অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে এবং তাদের ঢাবি ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে, তারা আজ ২১ ডিসেম্বর বিকেল ০৫টা থেকে থেকে আগামী ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত কেন্দ্র পরিবর্তনের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করা যাবে admission.eis.du.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে।

উল্লেখ্য, অনলাইন আবেদনের সময় অবশ্যই এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি আপলোড করতে হবে।  

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের স্থগিত হওয়া অনার্স ১ম বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থগিত হওয়া এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
আসিয়ান কাপকে সামনে রেখে সম্প্রতি দীর্ঘ অনুশীলন ক্যাম্পের আয়োজন করেন ডুলি। সেখানে ট্রায়ালে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তবে সেই প্রবাসী ফুটবলারদের মধ্যে এরই মধ্যে ক্যাম্প থেকে বাদ...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর