জাল সনদে চাকরি করা শিক্ষকদের ফেরত দিতে হবে বেতনের টাকা

আপডেট : ১২ মে ২০২৬, ১০:১০ পিএম

স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষকের জাল সনদ চিহ্নিত হয়েছে। এসব শিক্ষককে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাল সনদধারী শিক্ষকদের পেছনে ৩৭৫ কোটি টাকা খরচ হয়েছে, যা এসব শিক্ষকের কাছ থেকেই আবার আদায় করা হবে বলে জানিয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিকসহ নানা অনিয়মের তদন্ত করে সংস্থাটি।

সাম্প্রতিক সময়ে জাল সনদের বিষয়ে তদন্ত করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দেড় হাজারের বেশি শিক্ষকের জাল সনদের প্রমাণ মিলেছে। এদের বেশিরভাগের বিপিএড, বিএড, গ্রন্থাগার ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ জাল হিসেবে চিহ্নিত হয়েছে। 

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এ এম সহিদুল ইসলাম বলেন, ‘চূড়ান্তকরণের প্রক্রিয়ায় এই সনদগুলো যাচাই করা হয়েছে। এতে বিপুল সংখ্যক জাল সনদ ধরা পড়েছে।’

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে, এসব শিক্ষক গড়ে ২০ থেকে ২৫ বছর ধরে চাকরি করছেন। এদের বেতন বাবদ দেওয়া হয়েছে ৩৭৫ কোটি টাকা, যা এসব শিক্ষককে ফেরত দিতে হবে। 

শিক্ষা গবেষকরা বলছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে জাল সনদধারী বাকি শিক্ষকদেরও চিহ্নিত করতে হবে। আগামী দিনে যেন কেউ প্রতারণা করে শিক্ষক না হতে পারে সেটি নিশ্চিত করতে হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘হয়তো সামান্য একটা অংশ চিহ্নিত হয়েছে। বাকিদেরও চিহ্নিত করা দরকার। অনতিবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’ 
 
জাল সনদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। আরও শতাধিক সনদ এরই মধ্যে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এছাড়া ৫০০ এর মতো সনদ চিহ্নিত করা হয়েছে যেগুলো অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে।

আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। কিন্তু অধিকাংশ শিক্ষকের আক্ষেপ, শিক্ষকতায় এখন আর সেই মর্যাদা নেই। এ উপলব্ধি শিক্ষার্থীদেরও। তাদের মতে, শিক্ষা...
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশকৃত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদানের জন্য আগামী ২৯ অক্টোবর ধার্য্য করা হয়েছিল। গতকাল শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল ঠেকাতে ডিজিটাল নজরদারি জোরদার হওয়ায় এখন আর ৫ লাখ টাকায় জিপিএ বিক্রি হয় না। আদালতের রায়ের পর ৩৬ হাজার প্রধান শিক্ষক ও ৩৮ হাজারের বেশি সহকারী শিক্ষক...
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আলোচিত ৩০ মামলার আসামি পিচ্চি রাজা গাজীপুরের বাইমাইল নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকে পালিয়েছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতাকে উপদেষ্টা রেখে জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স এলায়েন্স’র কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। সংগঠনটির সভাপতি হয়েছেন মো. সালমান...
গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ সোমবার সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল...
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর