৬ নবজাতকের মৃত্যু

আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয়। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।   

আপডেট : ১০ জুন ২০২৬, ০২:২৩ পিএম

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের যে জবাব হাসপাতালটি দিয়েছে তা সন্তোষজনক নয়। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।   

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবই অস্পষ্ট তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সকলদের সঙ্গে বসে আলোচনা করে এই বিষয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত ২৭ মে ৬ নবজাতক মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় ৩ জুন কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ৪৮ ঘণ্টায় সময় দেওয়া হলে আরও ৪৮ ঘণ্টা সময় বাড়ানোর আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আদ্-দ্বীন হাসপাতালকে ৯ তারিখ বিকেলে ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়। এরপর ৯ তারিখ মঙ্গলবার বিকেলে নোটিশের জবাব দেয় হাসপাতালটি। তবে তা গ্রহণযোগ্য নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে এ ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, কর্তৃপক্ষের ভূমিকার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও পুলিশের ৮ কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

ডেঙ্গু রোগীর সেবায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোগীর প্লাজমা লিকেজ ও শকে গিয়ে অবস্থা যেন খারাপ না হয় এজন্য চিকিৎসকদের সার্বক্ষনিক নজর রাখার অনুরোধ তাঁর।
বিশেষ ক্যাম্পেইনের পরও হামের টিকার আওতার বাইরে অনেক শিশু। ঢাকার দুই হাসপাতালে ভর্তি ৮ মাস বা তার বেশি বয়সী ৫০ ভাগ শিশুর অভিভাবকই বলেছেন, সন্তানকে টিকা দেননি। ইপিআই সেন্টারের তথ্য বলছে, এখনও...
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৮ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত বিশ্ব বাজারে ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে আমাদের ওষুধ ১৪০টিরও বেশি দেশে...
জামালপুর সদরের নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর লিমন নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার সকালে ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর...
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। 
প্রতি মাসে দর্শকদের জন্য নিয়মিত নতুন পর্ব উপহার দেন। কিন্তু এবার নিজের কণ্ঠস্বরই হারানোর শঙ্কায় পড়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। গলায় সিস্ট ধরা পড়ায় চিকিৎসকরা...
তামিল সিনেমাকে গ্রামের মাটির গন্ধে, প্রকৃতির রঙে আর বাস্তব জীবনের গল্পে নতুন পরিচয় দেওয়া নির্মাতা ভারতীরাজা আর নেই। বুধবার (১০ জুন) চেন্নাইয়ের নিজ বাসভবনে বয়সজনিত জটিলতায় মারা গেছেন তিনি।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর