ডেঙ্গু রোগীর সেবায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রোগীর প্লাজমা লিকেজ ও শকে গিয়ে অবস্থা যেন খারাপ না হয় এজন্য চিকিৎসকদের সার্বক্ষনিক নজর রাখার অনুরোধ তাঁর।
আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত এক আলোচনা সভায় এসব বলেন মন্ত্রী।
এসময় ডেঙ্গুর মৌসুমে রোগী বাড়লে চিকিৎসকেরা যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানালে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এছাড়া ডেঙ্গু মোকাবিলায় যার যার অবস্থান থেকে আশপাশের পরিবেশ, বাসা-বাড়ি ও কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। সচেতনতা বাড়াতে ডেঙ্গু রোগীর অবস্থা টাইম টু টাইম সবসময় নজরে রাখার পরামর্শও দেন তিনি।
অনুষ্ঠানে ড্যাবের চিকিৎসক নেতাদের সামনে দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।



