‘দেভারা’ দেখতে গিয়ে এনটিআর-ভক্তের মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

অবশেষে সিনেমা হলে এল জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর জুটি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘দেভারা’। দর্শকরা যখন এই ছবি দেখতে গিয়ে রোমাঞ্চিত হচ্ছেন, তখন অন্ধ্র প্রদেশে ঘটল এক হৃদয়বিদারক ঘটনা। সেখানকার অপ্সরা থিয়েটারে দেভারার বিশেষ স্ক্রিনিং দেখতে গিয়ে মারা গেছেন অভিনেতার একজন ভক্ত, যার নাম মাস্তান ভ্যালি। বয়স হয়েছিল ৩৫।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে পিঙ্কভিলা জানিয়েছে, ছবিটির প্রদর্শনীর সময় মাস্তান বেশ উৎসাহী ছিলেন। সবার মতো তিনিও উল্লাস করছিলেন। কিন্তু হঠাৎ ভেঙে পড়েন। গতকাল দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তিও করা হয়। কিন্তু তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। 

মাস্তান ভ্যালির মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

শোকের সাগরে ভাসছেন তাঁর বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। পছন্দের সিনেমা দেখতে গিয়ে এমন মর্মান্তিক ঘটনা হলো, সেটা তাঁরা এখনও বিশ্বাস করতে পারছেন না! এদিকে, কিছু সংবাদমাধ্যমে বলা হয়, থিয়েটারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওই যুবক।

এমন মৃত্যুর পর আবারও সিনেমা হলে সুরক্ষা ও নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় উঠে আসছে। বিশেষ করে এমন পাবলিক ইভেন্টের ক্ষেত্রে। যেহেতু চলচ্চিত্র মানুষকে অনুপ্রাণিত করে, তাই সংশ্লিষ্টদের অবশ্যই এই ধরনের ঘটনা রোধ করার জন্য ব্যবস্থা নেওয়া নিশ্চিত করতে হবে। অন্যদিকে, এই অপ্রত্যাশিত ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে দোভারা। বিশ্বব্যাপী ১৩৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। এর মধ্যে শুধু ভারতেই ৭৬ কোটি রুপি আয় করেছে এটি!

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর