নখের ডগায় আর্জেন্টিনা-ব্রাজিল, দাম ১০০ ডলার 

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।

যুক্তরাষ্ট্রের মিয়ামির একটি নেইল সেলুন বিশ্বকাপ উপলক্ষে দিচ্ছে ভিন্নধর্মী এক সেবা। ফুটবলপ্রেমীদের প্রিয় দলের জাতীয় পতাকা আঁকা হচ্ছে হাত ও পায়ের নখে। বিশ্বকাপকে ঘিরে এমন রঙিন সাজে মেতে উঠছেন বিভিন্ন দেশের সমর্থকেরা।

মিয়ামিতে বিশ্বকাপের উত্তাপ যত বাড়ছে, ততই বাড়ছে এই বিশেষ নেইল আর্টের জনপ্রিয়তা। স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া কিংবা বন্ধুদের সঙ্গে ওয়াচ পার্টিতে যোগ দেওয়ার আগে অনেকেই নখে প্রিয় দেশের পতাকা এঁকে নিচ্ছেন। বিশ্বকাপ-থিমের এই বিশেষ নেইল আর্টের মূল্য রাখা হয়েছে ১০০ মার্কিন ডলার।

আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, মরক্কোসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা দিয়ে তৈরি হচ্ছে নান্দনিক সব ডিজাইন। তবে মিয়ামিতে সবচেয়ে বেশি চাহিদা আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগালের পতাকার। শহরটিতে লাতিন আমেরিকানদের আধিক্যের কারণেই এই তিন দলের সমর্থক বেশি। শুধু হাতের নখ নয়, অনেকেই একই নকশা করাচ্ছেন পায়ের নখেও। বিশ্বকাপের পুরো সময়জুড়ে প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশের নতুন মাধ্যম হয়ে উঠেছে এই নেইল আর্ট।

জার্সি, স্কার্ফ কিংবা মুখে রঙের পাশাপাশি এবার নখেও ফুটে উঠছে প্রিয় দেশের পতাকা। বিশ্বকাপের আবেগকে ভিন্নভাবে উদযাপন করতে ফুটবলপ্রেমীদের কাছে এই ব্যতিক্রমী নেইল আর্ট হয়ে উঠেছে নতুন আকর্ষণ।

যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এখন কানাডার নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন। নতুন আইনের কারণে আগের চেয়ে অনেক বেশি মানুষ এই সুযোগ পাচ্ছেন। বিশেষ করে যাদের পূর্বপুরুষ কানাডায় জন্মেছিলেন, তাদের জন্য পথটা সহজ...
আমেরিকা, অনেকের কাছেই এক স্বপ্নের দেশ। কেউ যেতে চান পড়াশোনার জন্য, কেউবা কাজের তাগিদে। আবার অনেকে পরিকল্পনা থাকে ঘোরাঘুরির। তবে যে কারণেই যেতে চান না কেন, প্রথম চ্যালেঞ্জটাই হলো ভিসা পাওয়া। অনেকে...
কার্ডিনাল রবার্ট প্রেভোস্ট যখন ইতিহাস গড়ে পোপ লিও চতুর্দশ হিসেবে নির্বাচিত হলেন। তখন থেকেই উল্লাসে ভাসছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। কারণ তিনিই প্রথম মার্কিন নাগরিক, যিনি পোপের আসনে বসলেন। আর...
জিন্স মানেই অনেকের মাথায় প্রথমে আসে আমেরিকার কথা। একসময় সত্যিও ছিল সেটাই। ক্যালিফোর্নিয়ার সোনার খনিতে কাজ করতে আসা শ্রমিকদের জন্য টেকসই কাপড়ের প্যান্ট বানিয়েছিলেন লিভাই স্ট্রস। সেই থেকে জিন্স হয়ে...
মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ ৮টি অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত...
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে আলজেরিয়া ডিফেন্ডার মান্দির ওপর প্রায় একই ধরনের ট্যাকল করেছিলেন মেসি। মেসির বুটের তলা উঠে গিয়েছিল মান্দির পায়ের পেছনের অংশে। আলজেরিয়ার ফুটবলাররা সে সময় লাল...
বিশ্বকাপে রাউন্ড অব থার্টি টু-তে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো দেশ অপেক্ষা করছে ইতিহাস গড়ার। কিন্তু সেই লড়াইয়ে নামার আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে এমন এক অভিযোগ...
আজীবন বিএনপি করে মরতে চান বলে ঘোষণা দিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক ও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু।...
লোডিং...

এলাকার খবর