কোথা থেকে এসেছে আপনার জিন্স, জানেন?

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০১:৩৭ পিএম

জিন্স মানেই অনেকের মাথায় প্রথমে আসে আমেরিকার কথা। একসময় সত্যিও ছিল সেটাই। ক্যালিফোর্নিয়ার সোনার খনিতে কাজ করতে আসা শ্রমিকদের জন্য টেকসই কাপড়ের প্যান্ট বানিয়েছিলেন লিভাই স্ট্রস। সেই থেকে জিন্স হয়ে উঠেছিল শ্রমিকদের পোশাক।

পরবর্তীতে জেমস ডিন, মারলন ব্র্যান্ডোর মতো হলিউড তারকারা এই প্যান্টকে বানিয়ে ফেললেন স্টাইল আর বিদ্রোহের প্রতীক। কিন্তু আজকের দিনে জিন্স কি আর শুধু আমেরিকার গল্প? মোটেই না।

জিন্স আসলে কতটা আমেরিকান?

কিন্তু আজকের দিনে জিন্স কি আর শুধু আমেরিকার গল্প? মোটেই না। আমেরিকার ফ্যাশন খাতের হিসাব-নিকাশ যারা রাখে, সেই আমেরিকান এপারেল এন্ড ফুটওয়ার এসোসিয়েশন (এিএফএ) এর ২০২৪ সালের প্রতিবেদন বলছে, ‘আজকের দিনে আমেরিকায় বিক্রি হওয়া ৯৭ শতাংশ পোশাকই তৈরি হয় বিদেশে।’

মানে হলো, আপনি আমেরিকার কোনো নামী ব্র্যান্ডের জিন্স কিনলেও, তার সিংহভাগ অংশ এসেছে অন্য কোনো দেশ থেকে। যার মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভিয়েতনাম, তুরস্ক কিংবা পেরু।

এই আন্তর্জাতিক উৎপাদন ব্যবস্থাকে আরও কঠিন করে তুলছে সাম্প্রতিক ট্যারিফ বা আমদানি শুল্ক। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক শুল্ক নীতির ঘোষণা দিয়েছেন, যেখানে চীন, বাংলাদেশ, ভিয়েতনামসহ অনেক দেশ থেকে আনা পোশাকের উপর লেগেছে উচ্চ কর। এই কর গড়ে সাধারণ আমদানি পণ্যের তুলনায় পাঁচ গুণ বেশি। যদিও নব্বই দিনের জন্য স্থগিত করা হয়েছে এই শুল্ক।

একটা জিন্স তৈরিতে কত দেশ লাগে?

ধরা যাক আপনি এওয়াইআর ব্র্যান্ডের একটি জিন্স কিনেছেন। এই ব্র্যান্ডটি মূলত ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি প্রতিষ্ঠান। তাদের প্যান্ট ডিজাইন, কাটা এবং সেলাই সবই হয় আমেরিকায়।

তবে সেই জিন্স তৈরির উপাদানগুলোর মধ্যে ডেনিম কাপড় আসে তুরস্ক থেকে, লেবেল আসে ভিয়েতনাম থেকে, বোতাম ও চেইন আসে চীন থেকে, সিল্ক আসে এশিয়া থেকে, সুতা (পিমা কটন) আসে পেরু থেকে, লিনেন আসে আয়ারল্যান্ড থেকে আর মেরিনো পপলিন পাওয়া যায় কেবল ইতালির একটি কারখানায়।

মানে একটা জিন্স যেন ছোট্ট একটা দুনিয়া। যার প্রতিটি অংশ আলাদা আলাদা দেশের। আপনারটিও তাই।

ট্যারিফ কীভাবে প্রভাব ফেলছে?

নতুন শুল্ক নীতির ফলে চীন থেকে আনা জিনিসের উপর ১২৫ শতাংশ, ভিয়েতনাম থেকে আসা উপকরণে ৪৬ শতাংশ এবং তুরস্ক থেকে আনা ডেনিমের উপর ১০ শতাংশ কর ধার্য হয়েছে। এর মানে হলো, একটি জিন্সের দাম শুধু কাঁচামালের কারণে কয়েকগুণ বেড়ে যেতে পারে। যদিও কিছু দেশের জন্য ৯০ দিনের বিরতি ঘোষণা করা হয়েছে, তবুও জিনিসটা খুবই জটিল এবং অনিশ্চিত।

ছোট ব্র্যান্ড বেশি বিপদে

এওয়াইআরের প্রধান নির্বাহী ম্যাগি উইন্টার বলছেন, ‘আমরা অনেকটাই দেশে উৎপাদন করি, কিন্তু আমাদের কাপড় আসে বিদেশ থেকে। তাই আমাদের ওপরও প্রভাব পড়ছে।’ তবে তারা কিছুটা নিরাপদ কারণ, তাদের উৎপাদন এবং বিক্রি দুইই আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ।

কিন্তু যেসব ছোট ও মাঝারি প্রতিষ্ঠান বিদেশি কাঁচামালে নির্ভর করে, এবং খুচরা বিক্রির মাধ্যমে ব্যবসা চালায়, তাদের পরিস্থিতি কঠিন। ন্যাশনাল রিটেইল ফেডারেশন বলছে, ‘ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই অতিরিক্ত খরচ সামাল দিতে পারছে না। ফলে তারা পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছে।’

কী হতে পারে সামনে?

এই ট্যারিফ পরিস্থিতি কতদিন চলবে, আর কে কিভাবে মানিয়ে নেবে, সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু এক জিনিস নিশ্চিত—এর প্রভাব পড়বে সবখানে। ফ্যাশন ডিজাইনার, ছোট ব্যবসা এবং সাধারণ গ্রাহক, কেউই বাদ যাবে না। আমরা যারা দোকানে গিয়ে বা অনলাইনে জিন্স কিনি, তারা জানিও না, সেই জিন্স তৈরির পেছনে কতগুলো দেশ, শ্রমিক, নীতি আর কৌশল কাজ করেছে।

জিন্স এখন আর শুধু আমেরিকার গল্প নয়। এটা পুরোপুরি এক গ্লোবাল পণ্য। যার প্রতিটি সেলাই, বোতাম আর ট্যাগের পেছনে আছে ভিন্ন ভিন্ন দেশের ছোঁয়া। নতুন শুল্ক নীতির কারণে সেই জিনিসটা এখন আরও ব্যয়বহুল, জটিল এবং অনিশ্চিত। আর এর খেসারত দিচ্ছে, ছোট ব্যবসা আর আপনি, আমি, সাধারণ ক্রেতা।

তথ্যসূত্র: ইনস্টাইল

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর