প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৯, ১১:৪১ এএমআপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১১:৪২ এএম
চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস
চলে গেলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস। রোববার রাত ১১টার দিকে রাজধানীর টিকাটুলির অভয়দাস লেনে তার নিজ বাসভবন মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
পরিবার জানায়, আনিসুর রহমান রাতে খাওয়া শেষে নামাজ পড়েন। এরপর তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লবপুর গ্রামে তাকে দাফন করা হবে। আনিসুর রহমান শুরুতে চিত্র সম্পাদক হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এক সময় অভিনয়ে নিয়মিত হন। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি এইতো জীবন।
প্রখ্যাত চলচ্চিত্রকার ভ্রাতৃদ্বয় এহতেশাম ও মুস্তাফিজের লিও দোসানী ফিল্মসে সহকারী সম্পাদক ও পরিচালক ছিলেন তিনি। এ দুই নির্মাতার মাধ্যমেই একসময় অভিনয়ে নিয়মিত হন আনিস। নবাব সিরাজদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৬৫ সালে খালাতো বোন কুলসুম আরা বেগমকে ভালোবেসে বিয়ে করেন আনিস। তিনি দুই কন্যা সন্তানের জনক।
একে একে আড়াই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সবশেষ অভিনয় করেন উত্তম আকাশ পরিচালিত 'যেমন জামাই তেমন বউ' চলচ্চিত্রে। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি'র অনেকগুলো পর্বেও তাঁকে দেখা গেছে ।
তিন দশকের পথচলা। অসংখ্য স্মৃতি, মঞ্চ মাতানো গান আর শ্রোতাদের ভালোবাসা। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা ব্যান্ড ভাইকিংস আগামী বছর পূর্ণ করবে ৩০ বছর। বিশেষ এই মাইলফলক উদ্যাপনে পুরোনো গানকে নতুন করে...
আন্তর্জাতিক সিনেমার তারকাখচিত আয়োজন, ফিলিস্তিনের ইতিহাস ও গাজার মানবিক সংকটের গল্প, আবার কাতারের স্থানীয় নির্মাতাদের নতুন ভাবনা—সব মিলিয়ে শুরু হতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। আগামী ১৯...
জন্মদিনে শিউলি ফুলের বাগান চেয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। সেই ইচ্ছার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েওছিলেন। তাঁর আবদার পূরণ করতে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে...
রাজধানীর মগবাজারে জনপ্রিয় গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ...
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে...
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট...
পার্কিংয়ের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়িতে নিয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন...
কৌতুক অভিনেতা আনিসুর রহমান আর নেই

/এম-আই/