সালমানকে পাশ কাটিয়ে চলে গেলেন রোনালদো, অপমানিত নায়ক?

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৭:২৬ পিএম

একজন দাপিয়ে বেড়ান ফুটবল মাঠে, অন্যজন মাত করছেন রূপালি পর্দা। ক্রিস্টিয়ানো রোনালদো এবং সালমান খান।

সম্প্রতি একটি অনুষ্ঠানে একফ্রেমে দেখা গেল তাঁদের। একই অনুষ্ঠানে পাশাপাশি বসে থাকতেও দেখা গেছে তাঁদের দু’জনকে। কিন্তু অনুষ্ঠান শেষে রীতিমতো ‘অপমানিত’ হতে হল ভাইজানকে। কেন?

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি বক্সিং ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচেই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোনালদো ও সালমান। শুধু তাঁরাই নন, ওই হাইভোল্টেজ বক্সিং ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের অনুরাগীরাও। সেই ম্যাচের শেষে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে যান রোনালদো। সেই সময়ই রীতিমতো সালমানের পাশ কাটিয়ে এগিয়ে যান তিনি। বান্ধবী জর্জিনার হাত ধরে বক্সিং রিংয়ের দিকে হেঁটে যান রোনালদো। একদমই পাত্তা দেননি তিনি। অন্যদিকে সল্লু ভাইজান একপলকে তাকিয়ে ছিলেন ফুটবল মাঠের জাদুকরের দিকে। 

ভারতীয় নেটিজেনদের মতে, কাজটি মোটেও ভালো করেননি রোনালদো। আবার অনেকে মজা করে বলছেন, হয়তো ভাইজানের কোনো ছবি দেখা হয়নি, তাই এমনটা করতে পারলেন রোনালদো!

তবে সবচেয়ে মজার মন্তব্য এসেছে একটা ভিকি কৌশল লুক। কারণ অনেক বছর আগে ক্যাটরিনা কাইফের হাত ধরে এভাবেই হেঁটে গিয়েছিলেন সালমান। আর পেছন থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন ভিকি। সালমান তো বটেই ক্যাটও তখন তাকাননি তাঁর দিকে।

আগামী নভেম্বর মাসে দীপাবলিতে মুক্তি পেতে চলেছে সালমানের পরের ছবি ‘টাইগার ৩’। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের এই ছবিতে টাইগারের চরিত্রে ফিরছেন সালমান। সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কইফ। জোয়ার চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির আগের দু’টি ছবির মতো এই ছবিতেও সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাট। ছবিতে খলচরিত্রে দেখা যেতে চলেছে এমরান হাশমিকে।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
লোডিং...

এলাকার খবর