চলচ্চিত্রাঙ্গনে এখন শুধুই ‘অ্যানিম্যাল’ আর ‘অ্যানিম্যাল’। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন রণবীর-ভক্তরা। একদিকে বক্স অফিসে বাজিমাত, অন্যদিকে ‘অ্যানিম্যাল’ ঘিরে চলছে তুমুল সমালোচনা। ঠিক এ রকম সময়ই ফাঁস হল সিনেমাটি নিয়ে নতুন তথ্য। একাধিক ভারতীয় গণমাধ্যম বলছে, এই ছবির সিক্যুয়েল অর্থাৎ ‘অ্য়ানিম্যাল পার্ক’-এ দেখা যাবে নতুন নায়িকা মালবিকা মোহনকে!
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিটির যে সিক্যুয়েল আসছে, তা মোটামুটি সবারই জানা। ‘অ্যানিম্যাল পার্ক’-এ জমবে রণবীর বনাম রণবীর লড়াই। একজন নায়ক, আরেকজন খলনায়ক। বলিউড ভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মফেয়ার বলছে, সিক্যুয়েলে রণবীরের বিপরীতে রাশমিকা যেমনটি আছেন, তেমনটিই থাকবেন। তবে এন্ট্রি নেবেন নতুন নায়িকা মালবিকা মোহন। এবং তাঁকে নাকি দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে। অর্থাৎ খলচরিত্রে অভিনয়ের কথা রয়েছে এই অভিনেত্রীর।
এরইমধ্যে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি বাদ পড়ছেন জনপ্রিয়তার তুঙ্গে থাকা ‘অ্যানিম্যাল’ ছবির তৃপ্তি দিমরি? তা নিয়ে অবশ্য এখনও মুখ খুলেননি পরিচালক বা প্রযোজনা সংস্থা।
জানা গেছে, ‘অ্যানিম্যাল পার্ক’-এও থাকছে প্রচুর চমক। তৃপ্তি থাকছেন, তবে শোনা যাচ্ছে মালবিকার চরিত্রটি নাকি আরও বড় চমক! আপাতত, এর থেকে বেশি কিছু ফাঁস করতে নারাজ ছবিটির সংশ্লিষ্টরা।


বিতর্কিত সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ববি দেওল
