বাংলাদেশেও মুক্তি পাচ্ছে রাজকুমার-জাহ্নবীর ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’?

আপডেট : ২১ মে ২০২৪, ০১:১৫ পিএম

শর্ত সাপেক্ষে দেশের সিনেমা হলে হিন্দি ছবি চালানোর অনুমতি দিয়েছে সরকার। উৎসব ছাড়া যেকোনো সময় মুক্তি দেওয়া যাবে সেসব ছবি। সেই সুবাদে গত একবছরে বলিউডের কয়েকটি ছবি মুক্তি পেয়েছে বাংলাদেশে। মধ্যে ভাষার মাস ফেব্রুয়ারি এবং পরবর্তী সময়ে ঈদুল ফিতর থাকায় নতুন কোনো হিন্দি ছবি মুক্তি পায়নি। এবার হয়তো সেই বিরতি কাটছে। মুক্তি পাবে রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।

সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। এটির গল্পজুড়ে আছে ক্রিকেট। এরপর থেকেই উন্মাদনা ছড়িয়েছে রাজকুমার-জাহ্নবীর ভক্তদের মাঝে। ভারতে ছবিটি মুক্তি পাবে আগামী ৩১ মে। একইদিন তা বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন প্রযোজনা সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার ও নির্মাতা অনন্য মামুন। এরইমধ্যে তথ্য মন্ত্রণালয়েও আবেদন করা হয়েছে।

সিনেমাটিতে পেশায় ডাক্তার জাহ্নবী, তবে ক্রিকেটের প্রতিও টান অগাধ। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

এ বিষয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালকে অনন্য মামুন বলেন, ‌‘আজ তথ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে মিটিং হবে। এরপরই দর্শকদের চূড়ান্ত বার্তা দিতে পারব আমরা।’

ক্রিকেট-পাগল এক দম্পতির গল্পে এগিয়েছে সিনেমাটির কাহিনি। পরিচালনা করেছেন শরণ শর্মা। রাজকুমার-জাহ্নবী ছাড়াও এতে অভিনয় করেছেন রাজেশ শর্মা, কুমুদ মিশ্র, অভিষেক ব্যানার্জি, পূর্ণেন্দু ভট্টাচার্য প্রমুখ।

ক্রিকেটারের ভূমিকায় রাজকুমার রাও। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

এর আগে সাফটা ‍চুক্তির আওতায় দেশের প্রেক্ষাগৃহে বলিউডের ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’সহ বেশকিছু বলিউডের ছবি মুক্তি পেয়েছে। তবে সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করে মুক্তি পেতে পেতে রাত হয়ে গিয়েছিল। এতে মুক্তি পাবে কি পাবে না—এই ভেবে দর্শকরাও পড়েন দোলাচলে। 

এ ব্যাপারে অনন্য মামুনের ভাষ্য, ‘তারা ইন্টারন্যাশনালি ছবি রিলিজ না করে আমাদের এখানে কনটেন্ট দিতে চান না। যেদিন রিলিজ হয় সেদিনই তারা কনটেন্ট দেন। ওইদিনই আমাদের এখানে সেন্সর হয়। এ কারণে ছবি মুক্তি পেতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর