পাইরেসির কারণে ২২ হাজার কোটির লোকসান ভারতে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম

২০২৩ সালে ভারতীয় চলচ্চিত্র ও বিনোদন শিল্পে ২২ হাজার কোটি রুপি ক্ষতি হয়েছে। দেশটির গণমাধ্যম জানাচ্ছে, এর কারণ পাইরেসি।

কনসালটেন্সি ফার্ম ‘ইওয়াই’ এবং ‘ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’ (আইএএমএআই) তাদের ‘দ্য রব রিপোর্ট’-এ বলেছে যে ২০২৩ সালে ভারতীয় চলচ্চিত্র ও বিনোদন শিল্পে ২২ হাজার ৪০০ কোটি রুপির ক্ষতি হয়েছে।

ভারতে প্রতিবছর এক হাজারের বেশি সিনেমা মুক্তি পায়। কোটি কোটি রুপির ব্যবসা হয় এই বিনোদন ইন্ডাস্ট্রিতে। তবে, সাম্প্রতিক সময়ে সেই চলচ্চিত্র শিল্প যে আর্থিক ক্ষতির মুখে পড়েছে, তা বেশ উদ্বেগজনক। চুরি বা পাইরেসির জন্য যে এই ক্ষেত্রে ব্যবসার ক্ষতি হচ্ছে, সেই অভিযোগ উঠেছে বারবার। কিন্তু এত বিপুল ক্ষতির কথা বোধ হয় প্রকাশ্যে আসেনি আগে। 

দ্য রব রিপোর্ট বলেছে যে, ভারতে গ্রাহক তথা দর্শকদের ৫১ শতাংশই অবৈধভাবে ছবি বা ওয়েব সিরিজ হাতে পেয়ে যাচ্ছেন। মোট পাইরেটেড পণ্যের মধ্যে ৬৩ শতাংশ অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আয়ের দিক থেকে দেশের চতুর্থ বৃহত্তম শিল্প হলো এই বিনোদন।

বিস্তারিত তথ্যও তারা প্রকাশ করেছে। যেখানে প্রতিটি খাতের লোকসান তুলে ধরা হয়েছে। তাদের মতে, বিভিন্ন সিনেমা হলে ছবি মোবাইলে রেকর্ড করার ফলে ১৩ হাজার ৭০০ কোটি রুপির ক্ষতি হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাইরেসির কারণে ৮ হাজার ৭০০ কোটি রুপির ক্ষতি হয়েছে। এর ফলে দেশটির সরকারও ৪ হাজার ৩০০ কোটি রুপির জিএসটি সংগ্রহের ক্ষতির সম্মুখীন হবে বলে অনুমান করা হচ্ছে। আসলে কপিরাইট আইন লঙ্ঘন করে একটি ছবি বা ওয়েব সিরিজ বা গান যদি সংগ্রহ করা হয়, তাহলে সেটিই পাইরেসি। সম্প্রতি এই প্রবণতা অনেক বেড়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের শেরপুরে আবারও বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। এরমধ্যে চেল্লাখালি ও মহারশি নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লোডিং...

এলাকার খবর