৫৯ বছরে শাহরুখ, জন্মদিনে ভাসলেন জনজোয়ারে

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

ঘড়িতে তখন রাত ১২টা। মধ্যরাত। এর মধ্যেই মুম্বাইয়ের বান্দ্রায় একটি বাড়ির সামনে হাজার মানুষের ভিড়। প্রিয় অভিনেতাকে একনজর দেখার অপেক্ষা। সময়মতোই তিনি এলেন এবং আবারও জয় করলেন ভক্তদের হৃদয়। বলা হচ্ছে অভিনেতা শাহরুখ খানের কথা। বলিউডের অপ্রতিরোধ্য ‘বাদশাহ’। আজ তিনি পা রাখলেন ৫৯ বছরে। 

এদিন দ্য একাডেমি তথা অস্কার কর্তৃপক্ষ করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার এন্ট্রি দৃশ্য শেয়ার করে শাহরুখকে অভিবাদন জানিয়েছে।

এ ছাড়া দিনটি রীতিমতো শাহরুখ-ভক্তদের কাছে এখন বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে। এবারও মান্নতের সামনে ছিল উপচেপড়া ভিড়। আর অনুরাগীদের আবদার মেটাতে মধ্যরাতেই কালো জালে ঘেরা ছাদে মিলিটারি ছাপ প্যান্ট, কালো টি-শার্ট, টুপি, সানগ্লাসে দেখা গেল কিং খানকে। 

তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শাহরুখের জন্মদিনের এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি ইনডিপেনডেন্ট ডিজিটাল কিংবা ভারতীয় গণমাধ্যম।

চিরসবুজ শাহরুখ খান। সিনিয়র সিটিজেন হওয়া থেকে একধাপ দূরে দাঁড়িয়েও তাঁর শরীরী ভাষা আজও একই রকম। যে ভাষা আবারও পড়ার আকাঙ্ক্ষাতেই অন্যান্য বছরের মতো এদিন মান্নতের সামনে বিপুল জনজোয়ার। শাহরুখ জালে ঘেরা ছাদে দাঁড়িয়ে সেই ভিড়ের উদ্দেশে হাত নাড়লেন। ছুড়ে দিলেন চুম্বন। আর অনুরাগীরা উল্লাসে ফেটে পড়লেন। মোবাইলের আলোর ঝলকে তাঁরা যেন প্রিয় নায়কের জন্য় জ্বেলে দিলেন জন্মদিনের মোমবাতি!

প্রসঙ্গত, শাহরুখের জন্য গত বছরটা ছিল বিশেষ। ২০২২ সাল পর্যন্ত শোনা যাচ্ছিল, তিনি নাকি ফুরিয়ে গেছেন। কিন্তু ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি ছবিই হাজার কোটির গণ্ডি পেরিয়েছে। পাশাপাশি ‘ডাঙ্কি’ সিনেমাতেও নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন। 

এ বছর এই তারকার কোনো ছবি মুক্তি না পেলেও পরপর আসা সেই সাফল্যের মৌতাতে এখনও মজে রয়েছেন বাদশাহর অনুরাগীরা। তবে এ কথাও সত্যি যে, একের পর এক ফ্লপের সময়ও ভক্তরা মান্নতের সামনে ভিড় জমানো থামাননি। অপেক্ষায় থেকেছেন কখন একবার তিনি এসে দাঁড়াবেন। আর সিগনেচার পোজে প্রসারিত দুই হাতে ছড়িয়ে দেবেন তারকার দ্যুতি। যে দৃশ্য এবারও দেখার জন্য অগুনতি কালো মাথা জমা হয়েছিল মান্নতের সামনে। 

বলা যায়, রাজার দিনকাল যেমনই যাক না কেন, তিনি রাজাই থেকে যান। শাহরুখও বদলাননি। বয়স বাড়তে পারে। তবে ইমেজের বয়স বাড়েনি। তাই কমেনি তাঁকে ঘিরে উন্মাদনাও। মধ্যরাতে মান্নতের সামনে আবারও প্রমাণ হলো সেই উৎসাহ আবেদনের।

বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তাঁকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানালেও আইনি ও কারিগরি...
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
হেনস্তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা রেল অবরোধ স্থগিত করে। এর...
বিশ্বকাপ ফাইনালের শেষে স্পেনের খেলোয়াড়দের মারপিট করা নিয়ে ফিফার তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনা। ফিফার শৃঙ্খলা কমিটি একজন প্রসিকিউটর নিয়োগ করেছে যিনি শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি খতিয়ে দেখবেন। ব্রিটিশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর