‘ময়েশ্চারাইজার লাগাই না, ছোট থেকেই শুধু সর্ষের তেল মাখি', কিশোরীকে বললেন অমিতাভ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১০ এএম

কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)-১৬ তে শুরু হচ্ছে ছোটদের পর্ব। যে পর্বের নাম রাখা হয়েছে কেবিসি জুনিয়র। যেখানে কিনা দেখা যাবে ৮-১৫ বছর বয়সী ভারতীয় প্রতিযোগীদের। সাম্প্রতিক পর্বের জন্য তেমনই এক প্রতিযোগী হাজির হয়েছিল বিগ বি-র দরবারে। প্রকাশ হয়েছে এর ট্রেলার।
 
এতে নানা প্রশ্নে মজার সব উত্তর দিয়েছেন উল্টো অমিতাভই। সেই খুদে প্রতিযোগীর সঙ্গে সঞ্চালক অমিতাভ বচ্চনকে স্কিনকেয়ার (ত্বক চর্চা) নিয়ে কথা বলতে দেখা যায়।

ওই খুদে প্রতিযোগী অমিতাভকে বলেন, ‘ট্রেন্ডিং ক্লথ, অ্যাকসেসারিজ, স্কিনকেয়ার, মেকআপ, এসব নিয়ে আমি ভীষণই আগ্রহী। আপনার ফ্যাশন-স্টাইলও আমার খুব পছন্দ। আমার মনে হয় হয়, আপনাকে ব্রাইড কালারে ভালো লাগে। ম্যাজেন্ড, মভ, এই রংগুলিতে আপনাকে ভালো লাগে।’ 

ঠিক এরপরই অমিতাভ বলেন, ‘এই রংগুলিতে আমাকে দেখতে ভালোলাগে বুঝি! তবে তোমার এসবে এত আগ্রহ কীভাবে তৈরি হলো?’ উত্তরে মেয়েটি বলেন, ‘স্কুলে বন্ধুরা আলোচনা করে, এই দেখে, এই সেলিব্রিটির ড্রেসটা কী সুন্দর!’ 

কেবিসিতে অমিতাভ ও ছোট্ট প্রতিযোগী। ছবি: সনি লিভওই খুদে বলে, ‘স্যার আপনার স্কিন এত ভালো আপনি কি স্কিনকেয়ার (ত্বকের যত্ন) করেন?’ অমিতাভ সাফ বলেন, ‘না আমি এসব করি না।’ উত্তরে বিস্মিত হয়ে স্কুল পড়ুয়া মেয়েটি প্রশ্ন করে, ‘আপনি ময়েশ্চারাইজারও লাগান না?’ তখন বিগ বি বলেন, ‘আমি এটার বানানই জানি না, তো লাগাব কীভাবে!’

ভিডিওটিতে অমিতাভকে ওই প্রতিযোগীর সামনে ১ কোটি রুপির প্রশ্ন রাখতে দেখা যায়। ক্যাপশনে লেখা হয়েছে, ‘এবি-কে প্রশ্ন করতে গিয়ে, এই কেবিসি জুনিয়র ১ কোটিতে পৌঁছে গিয়েছেন। এরপর কী হবে?’

জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
অন্দরসজ্জা নিয়ে সেলেবদের অনেকেরই আলাদা শখ থাকে, সে কথা নতুন নয়। তবে অমিতাভ বচ্চন-এর বাড়ির শৌচালয় যে এমন চোখধাঁধানো হতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন! আর সেই অভাবনীয় অভিজ্ঞতার...
জয়া বচ্চন ও মুম্বাইয়ের পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরমে উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়ার মন্তব্যকে ‘অপমানজনক’ দাবি করে তাঁদের বড় একটি অংশ বচ্চন পরিবারকে সম্পূর্ণ...
বলিউডের কালজয়ী চলচ্চিত্রের মধ্যে অন্যতম রমেশ সিপ্পি পরিচালিত ছবি ‘শোলে’। চলতি বছর সিনেমাটি মুক্তির ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে শোলে...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর