কপালে ১৩ সেলাই, হাসপাতালে ভাগ্যশ্রী

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৩:০৬ পিএম

গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। পিকলবল খেলতে গিয়ে কপালে আঘাত পেয়েছেন ৫৬ বছরের এই অভিনেত্রী। তাঁর কপালে ১৩টি সেলাই লেগেছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ্যশ্রীর একাধিক ছবি ছড়িয়ে পড়ে। একটিতে দেখা যায়, হাসপাতালে শুয়ে আছেন তিনি, চিকিৎসক তাঁর কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন। আরেকটি ছবিতে তাঁর কপালে ব্যান্ডেজ বাঁধা। প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন ভক্তরা। তবে তিনি এখন স্থিতিশীল আছেন। কয়েক দিন বিশ্রামের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক।

আশির দশকের শেষের দিকে বলিউডে পা রাখেন ভাগ্যশ্রী। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। অভিষেক ছবিই বদলে দেয় তাঁর ভাগ্য। এরপর কয়েকটি সিনেমায় কাজ করলেও ক্যারিয়ারের শুরুতেই সংসারী হন। একপর্যায়ে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন, যদিও এখনো মাঝে মাঝে সিনেমায় দেখা যায়।

বয়স ৫৬ হলেও তাঁর চেহারায় বিশেষ ছাপ পড়েনি। ২০২৩ সালে চারটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘সজিনি সিন্ধে কা ভাইরাল ভিডিও’, যা পরিচালনা করেছেন মিখিল মুসালে। এরপর নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হননি এই অভিনেত্রী।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর