ছেলের প্রশ্ন ছিল, ‘তুমি কি মারা যাবে?’—সেই রাতের ভয়াবহতা জানালেন সাইফ

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৮:৫৮ পিএম

বলিউড অভিনেতা সাইফ আলি খান চলতি বছরের ১৬ জানুয়ারি গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় এক অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ওই ঘটনায় তার শরীরে ছয়টি ক্ষত তৈরি হয়েছিল। এর মধ্যে একটি ছিল শিরদাঁড়ার খুব কাছাকাছি। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে ২ থেকে ৩ ইঞ্চি দৈর্ঘ্যের ভাঙা ছুরির অংশ বের করেন চিকিৎসকেরা।

ঘটনার তিন দিন পর মহারাষ্ট্রের থানে এলাকা থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম নামে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে মুম্বাই পুলিশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান। একই সঙ্গে হামলাকারীকে ক্ষমা করে দিতেও আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।

সাইফের ভাষ্য, ঘটনার রাতে অভিযুক্ত যুবক ভবনের পেছনের দিক দিয়ে ফ্ল্যাটে ঢুকে প্রথমে বাথরুমে এবং পরে ছোট ছেলে জাহাঙ্গীর (জেহ)-এর ঘরে লুকিয়ে ছিল। অপরিচিত একজনকে দেখে জেহ কাঁদতে শুরু করলে পাশে থাকা ন্যানি তাকে থামানোর চেষ্টা করেন। এ সময় হামলাকারী ন্যানি ও শিশুটির ওপর হামলা চালায়।

সন্তানের কান্না শুনে পাশের ঘর থেকে ছুটে এসে হামলাকারীকে প্রতিরোধ করেন সাইফ। তখন অভিযুক্ত তার ঘাড়, হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। দীর্ঘ ধস্তাধস্তির একপর্যায়ে সাইফ মাটিতে পড়ে গেলেও পরে উঠে হামলাকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। সেই সুযোগে ন্যানি জেহকে নিয়ে নিরাপদ স্থানে সরে যান। পরে বাড়ির অন্য কর্মচারীরা এসে অভিযুক্তকে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন।

রক্তাক্ত অবস্থায় সাইফকে দ্রুত লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। সেই সময়ের কথা স্মরণ করে অভিনেতা বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে তার পোশাক ভিজে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার পথে বড় ছেলে তৈমুর তাকে জিজ্ঞেস করেছিল, ‘তুমি কি মারা যাবে?’ সাইফ বলেন, ‘রক্তক্ষরণ ও শারীরিক অবস্থা দেখে তখন আমারও মনে হচ্ছিল, হয়তো তাই হতে পারে।’

তবে এত বড় ঘটনার পরও হামলাকারীর প্রতি ক্ষোভ পুষে রাখতে চান না এই অভিনেতা। তার মতে, এটি মূলত অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য থেকে জন্ম নেওয়া একটি অপরাধ। সমাজের এক শ্রেণির মানুষের কাছে সবকিছু থাকলেও আরেক শ্রেণির মানুষের কাছে কিছুই থাকে না। এমন বৈষম্যই অনেক সময় মানুষকে অপরাধের পথে ঠেলে দেয় বলে মন্তব্য করেন তিনি।

গত বছর জানুয়ারিতে গভীর রাতে নিজ বাসায় ছুরিকাঘাতের শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। পুলিশ এই ঘটনায় মহারাষ্ট্রের থানে থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে। তাদের ভাষ্য,...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর