সেন্সর বোর্ডের নির্দেশে বদল ‘ধামাল ৪’-এ, সংশোধন করা হয়েছে অঙ্গভঙ্গি ও ৭ শব্দ

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম

মুক্তির আগে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) থেকে ইউ/এ ১৩+ সনদ পেয়েছে ‘ধামাল ৪’। তবে ছাড়পত্র পেতে সিনেমাটিতে কয়েকটি পরিবর্তন আনতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিনেমায় থাকা দুটি ‘অশোভন’ হাতের অঙ্গভঙ্গি সংশোধন করে নতুনভাবে উপস্থাপন করার নির্দেশ দেয় সিবিএফসি। পাশাপাশি সিনেমার সাতটি ‘অশোভন’ শব্দও পরিবর্তন করতে বলা হয়।

তবে স্বস্তির খবর হলো, এসব পরিবর্তন ছাড়া সিনেমার কোনো দৃশ্য কেটে ফেলার নির্দেশ দেয়নি সেন্সর বোর্ড।

প্রয়োজনীয় সংশোধন শেষে গত ২ জুলাই ‘ধামাল ৪’-এর সেন্সর সনদ হাতে পান নির্মাতারা। সনদ অনুযায়ী সিনেমাটির দৈর্ঘ্য ১৪৩ মিনিট, অর্থাৎ ২ ঘণ্টা ২৩ মিনিট।

ইন্দ্র কুমার পরিচালিত ‘ধামাল ৪’-এ ফিরছেন জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির পরিচিত মুখ অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র এবং জাভেদ জাফরি। এছাড়া অভিনয় করেছেন এষা গুপ্তা, সানজিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশান।

গুলশান কুমার ও টি-সিরিজের উপস্থাপনায় দেবগন ফিল্মসের সহযোগিতায় নির্মিত হয়েছে ‘ধামাল ৪’। সিনেমাটি প্রযোজনা করেছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষাণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত এবং কুমার মঙ্গত পাঠক।

সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধামাল ৪’।

অবৈধ নির্মাণের অভিযোগে বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিংয়ের বাড়ির একটি অংশে বুলডোজার অভিযান চালিয়েছে ভারতের হরিয়ানা রাজ্যের প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির পাশের গুরগাঁওয়ের...
ডায়েট কারও জন্য আশীর্বাদ, আবার কারও জন্য আতঙ্ক! শোনা যায়, ঢালিউড সুপারস্টার শাকিব খান গত পাঁচ বছর ভাত মুখেও তোলেননি, তাতেই তিনি ক্যারিয়ারের সবচেয়ে ফিট! কিন্তু একই পথে হেঁটে কেউ কেউ গিয়েছেন...
ব্রাজিলের জয়ে বাংলাদেশি সমর্থকদের মনে বাধভাঙা উল্লাস! সাধারণ দর্শকদের পাশাপাশি উচ্ছ্বাসে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিকমাধ্যমে প্রিয় দলের জার্সি পরে ছবি, ভিডিও ও শুভেচ্ছাবার্তা শেয়ার...
এটি দীপ্ত প্লেতে প্রচার হতে যাওয়া বাংলায় ডাবিং করা চতুর্থ মাইক্রোড্রামা। যেখানে পারিবারিক আবেগ আর ফ্যান্টাসির মিশেলে কাহিনি এগিয়ে যায় ছোট্ট মেয়ে সু বাওকে কেন্দ্র করে। জন্মের পর থেকেই পারিবারিক...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় শরীরে বিদ্ধ হওয়া একটি গুলি ৫৫ বছর পর অপসারণ করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তি মন্নাস আলী (৭৫)। ১৯৭১ সালে...
মিজমা সংক্রান্ত বিরোধের জেরে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুল হকের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় আজ বিকেল প্রায় ৩টার দিকে উভয় পক্ষের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির...
বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে। এছাড়া কুমিল্লাসহ প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১শ কোটি টাকা ব্যয়ে একটি বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ কাজও হাতে নিয়েছে সরকার। যেখানে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘গত ১৭ বছরের জুলম, নির্যাতন, হামলা মামলা আর জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আজ সকলে এই মঞ্চে কথা বলতে পারছি। তাই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই...
লোডিং...

এলাকার খবর