ব্রাজিলের জয়ে তারকাদের উল্লাস, ‘জাপান্টিনা’ বলে খোঁচা হিমির!

আপডেট : ৩০ জুন ২০২৬, ১২:৪৯ পিএম

ব্রাজিলের জয়ে বাংলাদেশি সমর্থকদের মনে বাধভাঙা উল্লাস! সাধারণ দর্শকদের পাশাপাশি উচ্ছ্বাসে মেতেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিকমাধ্যমে প্রিয় দলের জার্সি পরে ছবি, ভিডিও ও শুভেচ্ছাবার্তা শেয়ার করে উদযাপনে শামিল হয়েছেন তাঁরা।

চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিলের গাঢ় নীল জার্সি পরে একটি ছবি শেয়ার করেন। যেখানে বিজয়ের চিহ্ন দেখিয়ে দলটির প্রতি ভালোবাসা প্রকাশ করেন তিনি।

ব্রাজিলের জার্সি গায়ে অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক শরীফুল রাজও শেয়ার করেছেন ব্রাজিল সমর্থনের একটি ছবি। বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে ব্রাজিলের বিশাল এক পতাকা ওড়ানোর সেই ছবিতে তাঁর গায়ে ছিল হলুদ জার্সি, বাহুডোরে একটি ফুটবল।

অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশও ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। প্রিয় দলের গাঢ় নীল জার্সি পরে একটি সেলফি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে শুধু ব্রাজিলের পতাকা আর ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন।

ব্রাজিলের পতাকাতলে শরীফুল রাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অভিনেত্রী পারসা ইভানা হলুদ জার্সি পরে একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘লাভ ইউ ব্রাজিল।’

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির একটি পোস্ট। ব্রাজিলের জার্সি পরে নিজের পাশে আর্জেন্টিনার জার্সি পরা অভিনেতা নিলয় আলমগীরকে নিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে রসিকতা করে লেখেন, ‘ওস্তাদের মার শেষ রাতে।’ একইসঙ্গে জাপানের সমর্থক আর্জেন্টিনা-ভক্তদের উদ্দেশে ‘জাপান্টিনা’ বলেও খোঁচা দেন তিনি। 

ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন হিমি

হিমির সেই পোস্টের মন্তব্য ঘরে নিলয় আলমগীর মজা করে লেখেন, ‌‘আরেকটু হইলে দম বের হয়ে যাইতো!’ জবাবে অভিনেত্রী বলেন, ‘বলছে তোমারে!’

এদিকে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে ব্রাজিলের বিজয় উদযাপন করেন। একটি ভিডিওতে দেখা যায়, হাতে সবুজ-হলুদ রঙের ভুভুজেলা নিয়ে আনন্দে মেতে উঠেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘শুধুই ব্রাজিল, খেলা হবে ব্রাজিল।’

ফারিন খান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রসঙ্গত, সোমবার (২৯ জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের হিউস্টনে জাপানের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। তবে ম্যাচের ২৯তম মিনিটে জাপানের কাইসু সানুর গোলে পিছিয়ে পড়লে সেলেসাও শিবিরে নেমে আসে হতাশা। কিন্তু ৫৬তম মিনিটে কাসেমিরোর সমতাসূচক গোলের পরই ছন্দে ফেরে ব্রাজিল। অবশেষে ৯৬তম মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

এটি দীপ্ত প্লেতে প্রচার হতে যাওয়া বাংলায় ডাবিং করা চতুর্থ মাইক্রোড্রামা। যেখানে পারিবারিক আবেগ আর ফ্যান্টাসির মিশেলে কাহিনি এগিয়ে যায় ছোট্ট মেয়ে সু বাওকে কেন্দ্র করে। জন্মের পর থেকেই পারিবারিক...
চলচ্চিত্রাঙ্গনে নির্বাচনী আমেজ শুরু! বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। চলছে ভোটের নানা হিসাব-নিকাশ। শিল্পীদের কাছে নিজেদের...
ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে বরাবরই ভক্তদের আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। এবার এক সাক্ষাৎকারে এসব বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। অভিনেত্রী জানালেন, বর্তমানে...
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে নতুন অরিজিনাল ফিল্ম ‌‘লাইফলাইন’। গত ২১ জুন সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মধ্যে তা দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে গল্প ও শিল্পীদের অভিনয়...
রাজস্ব আদায়ে চ‍্যালেঞ্জের সাথে অপার সম্ভবনাও রয়েছে। সততা ও আন্তরিকতার সাথে কাজ করলে যথাযথ রাজস্ব আদায় সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। এ ঘটনায় নতুন করে উভয় পক্ষের আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রতীকী ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তবে এই প্রস্তাব কার্যকর হলে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস বন্ধ হয়ে যাবে...
বরেণ্য চিত্রশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে। প্রথম জানাজা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর