অবৈধ নির্মাণের অভিযোগে অভিনেতা চন্দ্রচূড় সিংয়ের বাড়িতে বুলডোজার 

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম

অবৈধ নির্মাণের অভিযোগে বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিংয়ের বাড়ির একটি অংশে বুলডোজার অভিযান চালিয়েছে ভারতের হরিয়ানা রাজ্যের প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির পাশের গুরগাঁওয়ের ডিএলএফ আবাসিক এলাকায় বসবাস করেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, বাড়ির বাইরের অংশে তিনি অনুমতি ছাড়া নির্মাণকাজ করেছেন এবং সরকারি জায়গার একটি অংশ দখল করে রেখেছেন। অভিযোগের ভিত্তিতে হরিয়ানা সরকারের নগর পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে বাড়ির বাইরের অবৈধ অংশ ভেঙে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অভিযানের সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন চন্দ্রচূড় সিংয়ের। ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল। বাড়ির বাইরের অংশ ভেঙে ফেলার পরও তাকে হাসিমুখে দেখা যায়। এ সময় তিনি বলেন, ‘ভালো হয়েছে, অন্তত বাড়ির ভেতরের কোনো ক্ষতি হয়নি।’

চন্দ্রচূড় সিংয়ে ১৯৯৬ সালে ‘তেরে মেরে সপনে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। একই বছর মুক্তি পাওয়া ‘মাচিস’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। পরে ‘দাগ: দ্য ফায়ার’, ‘ক্যায়া কহেনা’ এবং ‘জোশ’-এর মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান।

তবে ক্যারিয়ারের সাফল্যের মধ্যেই ২০০০ সালে গোয়ায় জেট স্কি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। কাঁধ ও ডান হাতে মারাত্মক আঘাত পাওয়ায় দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকতে হয়। পরে ওয়েব সিরিজ ‘আর্যা’ এবং ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বয়ান’ সিনেমার মাধ্যমে আবারও দর্শকের সামনে আসেন।

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর