শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গিয়ে আটক ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:০২ পিএম

ভারতের বিভিন্ন প্রান্তে ‘নিট কেলেঙ্কারি’কে কেন্দ্র করে ফুঁসে উঠেছে ছাত্রসমাজ। প্রতিবাদমুখর এই আবহে মঙ্গলবার (২২ জুলাই) মুম্বাইয়ে পুলিশের অ্যাকশন ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক। ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খানের অভিযোগ, শিক্ষার্থীদের সমর্থনে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ তাঁকে আটক করে।

ইনস্টাগ্রামে শেয়ার করা একাধিক ভিডিওতে দেখা যায়, কয়েকজন নারী পুলিশ অভিনেত্রীকে একটি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করছেন। আয়েশাকে বলতে শোনা যায়, ‘আপনারা আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। এটা আইনসম্মত নয়।’ তিনি ভ্যানে না ওঠার চেষ্টা করলেও শেষপর্যন্ত তাঁকে জোর করে তোলা হয় বলে অভিযোগ।

ভিডিওটির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, ‘আমাকে ভ্যানে তুলতে চারজন নারী পুলিশকে লাগল। কিন্তু আমি এখনও জানতে চাই—কেন? আমি কি কোনো স্লোগান দিয়েছিলাম? আমি কি কোনো গোলমাল করেছি? শুধু রাস্তায় দাঁড়িয়ে থাকার জন্য আমাকে কেন আটক করা হলো?’

পরে পুলিশ ভ্যানের ভিতর থেকেও একটি ভিডিও পোস্ট করেন আয়েশা। সেখানে তিনি দাবি করেন, প্রতিবাদ শুরুই হয়নি। তিনি শুধু সেখানে উপস্থিত ছিলেন, কারণ তাঁর ভাই এবং কয়েকজন বন্ধুকে আগেই পুলিশ আটক করেছে। সেই ভিডিওতে এক যুবকও জানান, তাঁকে কোনো কারণ না জানিয়েই আটক করা হয়েছে, যদিও সেদিন তাঁর প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আটকের পর আয়েশাকে মুম্বাইয়ের ওরলি থানায় রাখা হয়েছে। তাঁর দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী এবং আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতেই তিনি সেই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন।

অভিনেত্রীর অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ জানায় যে, সেখানে কোনো বিক্ষোভ করা যাবে না। তিনি বিকল্প জানতে চাওয়ার আগেই তাঁর ভাই ও বন্ধুদের একটি পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকাকালে প্রায় ১৫ জন পুলিশ সদস্য তাঁকে ঘিরে ফেলেন। তাঁদের মধ্যে চারজন নারী পুলিশ তাঁকে জোর করে ভ্যানে তোলেন বলে দাবি করেছেন আয়েশা।

তবে এই ঘটনায় মুম্বাই পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, ‘ধুরন্ধর ২’ সিনেমার আইটেম গান ‘শরারাত’র মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন আয়েশা খান। বিগ বস-এও তাঁকে দেখা গিয়েছিল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনা সমর্থকদের একটি অনলাইন প্রচারণা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একটি পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করছেন তারা। এ পর্যন্ত ওই পিটিশনে স্বাক্ষর...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর ওই শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে...
হরমুজ প্রণালির অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানিয়েছে।
শুধু দল থেকে বহিষ্কারের ভিত্তিতে জামায়াত ইসলামীর সাতক্ষীরা–৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের পদ নিয়ে সিদ্ধান্ত নয়, সংসদ জানতে চাইলে শুনানির পর বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার...
লোডিং...

এলাকার খবর