শাকিব-হৃদয়ের নতুন সিনেমার নাম কী?

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। তবে ছবির নাম নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কয়েক দিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এরপর থেকেই বিভিন্ন মাধ্যমে ছবিটির সম্ভাব্য নাম নিয়ে নানা আলোচনা শুরু হয়। কেউ বলছেন ‘নিঃস্ব’, আবার কেউ বলছেন ‘হায়েনা’ হতে পারে নতুন ছবির নাম।

তবে এসব গুঞ্জনে পানি ঢেলেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। বুধবার দুপুরে তিনি জানান, ছবির চিত্রনাট্যের কাজ এখনো শেষ হয়নি। তাই এই মুহূর্তে নাম চূড়ান্ত করার প্রশ্নই আসে না।

পরিচালক বলেন, “আমি ‘নিঃস্ব’, ‘হায়েনা’সহ আরও কয়েকটি নাম শুনেছি। কিন্তু এগুলোর কোনোটিই আমাদের ছবির নাম নয়। সত্যি বলতে, এখনো আমরা কোনো নাম ঠিক করিনি। আশা করছি, আরও ১০ দিনের মধ্যে ছবির নাম জানাতে পারব। পাশাপাশি শিল্পী নির্বাচন নিয়েও কিছু কাজ বাকি আছে। সবকিছু পর্যায়ক্রমে জানানো হবে।”

জানা গেছে, অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত হবে সিনেমাটি। নির্মাতাদের পরিকল্পনা, ২০২৭ সালের ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দেওয়া।

উল্লেখ্য, গত ২ জুলাই রাতে নতুন সিনেমাটির চুক্তি সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেদিন পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক আজিম হারুন ও শাহরিন সুমীর সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

সেই ছবির ক্যাপশনে শাকিব লিখেছিলেন, ‘বরবাদ টিম আবার ফিরছে। চলুন, আবারও ইতিহাস গড়ি।’

এই ঘোষণার পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে দর্শক ও শাকিব ভক্তদের আগ্রহ বেড়েছে। ‘বরবাদ’-এর সাফল্যের পর একই টিম এবার কী নতুন চমক নিয়ে আসে, সেটিই এখন দেখার অপেক্ষা। সব পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সেনা হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। তবে এখনো সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
খুলনার পাইকগাছায় রান্না করার পর মাংস রং সবুজ রঙ ধারণ করেছে। পরে কড়াইসহ সেই মাংস ইউএনও অফিস ও থানায় যাওয়া হলো। তবে কেউ এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে...
বিষয়টি নিশ্চিত করে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে।’
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর