হরমুজে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম

হরমুজ প্রণালির অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি অতিক্রমের জন্য ওমান উপকূলঘেঁষা পথ ব্যবহার করা ট্যাংকারগুলোতে হামলা চালিয়েছে ইরান। নিরাপদে চলাচলের জন্য জাহাজগুলোকে নিজেদের জলসীমা ব্যবহার করতে এবং এর বিনিময়ে অর্থ দিতে বাধ্য করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘শিশুহত্যাকারী মার্কিন বাহিনীর প্ররোচনা ও প্রলোভনে তিনটি তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালীর দক্ষিণে মাইন পাতা পথ দিয়ে অতিক্রমের চেষ্টা করছিল। কিন্তু এর মধ্যে একটি বিস্ফোরিত হয়ে আগুনে পুড়ে গেলে বাকি দুটি দ্রুত দিক পরিবর্তন করে ফিরে যায়।’

তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

আইআরজিসি আরও বলেছে, ‘শক্তিশালী আইআরজিসি নৌবাহিনী আবারও জোর দিয়ে বলছে, হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রের বিভ্রান্তিতে পড়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সমন্বয় ছাড়া যে কোনো জাহাজ এ পথ অতিক্রমের চেষ্টা করলে তারও একই পরিণতি হবে।’

ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২তম রাতের এ হামলায় অন্তত দুজন নিহতের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় ‘খুব ভারী হামলা’ চালানোর সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই হুমকির পরই এসেছে তেহরানের কড়া বার্তা। এই বার্তা শুধু ওয়াশিংটনের জন্য...
সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদি পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি মার্কিন কংগ্রেসে পেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। সংশ্লিষ্ট সূত্রের...
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে কাজ করার বিষয়ে আমি বেশ কিছুদিন ধরেই তামিমের (বিসিবি সভাপতি) সঙ্গে আলোচনা করছিলাম। আমাকে দুই বছরের চুক্তি দেওয়া হয়েছে।’
যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
এর মধ্যে নতুন করে আলোচনায় এসেছে আর্জেন্টিনা সমর্থকদের একটি অনলাইন প্রচারণা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একটি পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করছেন তারা। এ পর্যন্ত ওই পিটিশনে স্বাক্ষর...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানির পর ওই শিক্ষিকার বাবা কামাল উদ্দিনকে (৫৫) আটক করে গণপিটুনি দিয়ে...
লোডিং...

এলাকার খবর