গুঞ্জনের মাঝেই নিউইয়র্কে একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম

বিচ্ছেদের জল্পনা যখন বলিউডজুড়ে আলোচনার বিষয়, ঠিক তখনই নিউইয়র্কে একসঙ্গে দেখা মিলেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের। তাদের সাম্প্রতিক কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় আসে তারকা দম্পতি।

দীর্ঘদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে আলাদা উপস্থিত হতে দেখা যাওয়ায় তাদের দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়। একই সময়ে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে অভিষেকের নাম জড়িয়েও বিভিন্ন আলোচনা ছড়িয়ে পড়ে। তবে এসব বিষয়ে কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি অভিষেক, ঐশ্বরিয়া কিংবা নিমরত।

বর্তমানে শাহরুখ খান অভিনীত ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত অভিষেক। ব্যস্ত সূচির ফাঁকে স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটাতে তিনি নিউইয়র্কে যান। সেখানে সন্ধ্যায় হাঁটার সময় এক ভক্তের সঙ্গে তোলা সেলফি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, ক্যাপ ও টি-শার্ট পরিহিত অভিষেকের পাশে কালো পোশাকে রয়েছেন ঐশ্বরিয়া। দীর্ঘদিন পর তাদের একসঙ্গে দেখে স্বস্তি প্রকাশ করেছেন অনেক ভক্ত।

উল্লেখ্য, ২০০৭ সালের ২০ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। তাদের একমাত্র সন্তান আরাধ্য বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, ঐশ্বরিয়া শুধু তার সন্তানের মা নন, তিনি তার জীবনের ‘সোলমেট’। তিনি আরও জানান, প্রায় দুই দশকের দাম্পত্য জীবন সুখের স্মৃতিতে ভরা এবং আগামী বিবাহবার্ষিকী ঘিরেও রয়েছে বিশেষ পরিকল্পনা।

সেই সাক্ষাৎকারেই সুখী দাম্পত্যের রহস্য জানতে চাইলে মজার ছলে অভিষেক বলেন, রাতে ঘুমানোর আগে স্ত্রীকে তিনবার ‘সরি’ বললে নাকি সংসার ভালো থাকে।

এদিকে অভিনয়জীবনে শিগগিরই ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে অভিষেককে। ছবিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়াল। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার হাজির হচ্ছে উৎসবের আমেজে। বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা এই চরিত্রকে ঘিরে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকি,...
মার্ভেল ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। তার আগে ২০১৯ সালের আলোচিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নতুন...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার  রাঙ্গামাটি জেলার নিজ গ্রামে সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।...
রাজধানী মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার স্বাস্থকেন্দ্রটির ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রাজশাহীতে আবার বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন ২৫ জনের বেশি। উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গুর দুটি প্রাণঘাতি জটিল রূপ- শক সিন্ড্রোম ও মায়োকার্ডাইটিস। চিকিৎকরা বলছেন,...
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৩৩ জনে। রোববার স্বাস্থ্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর