সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানোয় অভিযুক্ত যুবককে মুক্তির নির্দেশ

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার এআই দিয়ে তৈরি বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় শেষ পর্যন্ত আদালতের নির্দেশে মুক্তি পেয়েছেন অভিযুক্ত।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন সোনাক্ষী সিনহা। তাঁর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি আপত্তিকর ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তদন্তে নেমে দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈন নামে এক যুবকের সন্ধান পায় পুলিশ।

এরপর শনিবার সকালে দিল্লির শাহদরা এলাকার জগৎপুরি থানার কাছ থেকে আরিয়ানকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। সেখান থেকে সরাসরি তাঁকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হয়। পরে বান্দ্রা আদালতে হাজির করে তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় তদন্তকারী দল।

পুলিশের যুক্তি ছিল, সোনাক্ষীর বিকৃত ছবি তৈরিতে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস শনাক্ত করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। তবে আদালতে পুলিশের এই আবেদন টেকেনি।

শুনানিতে অভিযুক্তের আইনজীবীরা গ্রেপ্তারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের দাবি, আরিয়ানকে আটকের সময় গ্রেপ্তারের কারণ জানিয়ে প্রয়োজনীয় নোটিশ দেওয়া হয়নি। এমনকি দিল্লি থেকে মুম্বাইয়ে নেওয়ার আগে স্থানীয় কোনো ম্যাজিস্ট্রেটের সামনেও হাজির করা হয়নি তাঁকে।

আইনজীবীদের অভিযোগ, মামলার অভিযোগকারী একজন জনপ্রিয় বলিউড অভিনেত্রী হওয়ায় পুলিশ প্রয়োজনীয় নিয়ম না মেনেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে, নিজেকে নির্দোষ দাবি করে আরিয়ান জানান, তাঁর বিরুদ্ধে যেসব ধারায় মামলা হয়েছে, অভিযোগের সঙ্গে সেগুলোর যথাযথ সামঞ্জস্য নেই।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত পর্যবেক্ষণ করেন, দিল্লিতে গ্রেপ্তারের পর অভিযুক্তকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করে সরাসরি মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে। কেন নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যাও দিতে পারেনি পুলিশ।

ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনা ধারাগুলোতে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে গ্রেপ্তার করলেও আইনগত নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।

শেষ পর্যন্ত গ্রেপ্তারপ্রক্রিয়াকে বেআইনি ঘোষণা করে পুলিশের হেফাজতের আবেদন খারিজ করেন আদালত। একই সঙ্গে অভিযুক্ত আরিয়ান দীপক জৈনকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে এই গানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন...
বলিউডে ধর্মীয় বাণী-খচিত গয়না পরার ট্রেন্ড নতুন কিছু নয়, তবে সম্প্রতি তা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অভিনেত্রী কারিনা কাপুর খানের পর এবার সমালোচনার মুখে পড়েছেন আরেক শীর্ষ তারকা দীপিকা...
অবশেষে পথচলার ইতি টানছে দেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’। টানা ১৭ মাস নিয়মিত প্রচারে অগণিত হাসি, আড্ডা, আনন্দ আর কোটি কোটি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে পর্দা নামছে সিরিজটির ‘সিজন...
‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলী আর নেই। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩১৪ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৭২ জন হাম রোগী। 
মাদারীপুরে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে আসিফ খান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ। তবে বরিশালের মোকামগুলোতে ইলিশের দেখা নেই। সংকটের কারণে বাজারে ইলিশের দামও আকাশছোঁয়া। আবহাওয়ার পরিবর্তন, প্রাকৃতিক পরিবেশ নষ্ট, নাব্যতা সংকটে ইলিশের উৎপাদন কমছে...
ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত কলারন-সন্ন্যাসী ফেরিঘাটটি দীর্ঘ ২০ বছরেও চালু হয়নি। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাচ্ছেন পিরোজপুর ও বাগেরহাটের তিন উপজেলার লক্ষাধিক বাসিন্দা। বিশেষ করে বর্ষায় খেয়া পারাপার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর