অভাবীদের দেখে নাক সিঁটকানো, তোপের মুখে সানি দেওল

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৬:৪৩ পিএম

অনেকের মতে শেষ বয়সে জাত চেনালেন সানি দেওল। ৪০ বছরের ফিল্মি ক্যারিয়ারে মাইলস্টোন বলা যায় 'গাদার ২'।  তবে জাত-পাতের বিভেদেও আছে এই অভিনেতার। আর এ কারণে নিন্দিত হচ্ছেন ‘ঢায় কিলো কা হাত’র মালিক সানি। 

কেন? সম্প্রতি সানিকে দেখতে পেয়েই ভিড় জমিয়েছিলেন তাঁর একঝাঁক ভক্তরা। সানি দেওলকে দেখে সেই দুস্থ মানুষগুলিরে মুখে যেন ফুটে উঠেছিল চওড়া হাসি! অনেকে অভিনেতার সঙ্গে ছবি তুলতে যান, আবার কেউ বা করমর্দন করতে যান। কিন্তু অনুরাগীদের দেখে কুশলবিনিময় করা তো দূরঅস্ত, বরং দূর দূর করে তাড়িয়ে দিলেন! মুখে আঙুল দিয়ে চুপ করাতেও দেখা গেল অভিনেতাকে। গায়ে গা ঠেকতেই চরম বিরক্ত হন তিনি। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় ভয়ংকর কটাক্ষের মুখে পড়তে হলো সানি দেওলকে।

কেউ বলছেন, ‘একটা ছবি হিট দিয়েই এত্ত অহংকার!’ আবার কারও মন্তব্য, ‘ছিঃ! ২০০ কোটির দেমাগ।’ কেউ কেউ আবার শাহরুখ খানের সঙ্গে তাঁর তুলনা টেনে আচরণ ঠিক করার উপদেশ দিলেন।

শুধু দুস্থদেরই নয়, সম্প্রতি বিমানবন্দরে এক ভক্তের ওপর তো খেপেই যান ছবি তোলার জন্য। চোখ রাঙিয়ে তাঁকে বলতে শোনা যায়, আরে তোল না ফটো। সানির নিরাপত্তারক্ষীরা ওই ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়েও দেন। সব মিলিয়ে নেট পাড়া বেশ ক্ষিপ্ত সানি দেওলের এমন আচরণ দেখে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর