জয়ার সঙ্গে আছেন মেহজাবীনও

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

আগামী ২০ নভেম্বর থেকে ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’র (ইফি) ৫৫তম আসর শুরু হবে। এবারের আসরে ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ভূতপরী’।

এবার জানা গেল, একই আসরে দেখানো হবে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’ও। সিনেমাটি প্রদর্শিত হবে অব দ্য ওয়ার্ল্ড বিভাগে। এর মধ্যদিয়ে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে এবার ইফিতে প্রতিনিধিত্ব করছে এটি। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। আর এতে মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। 
নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘উপমহাদেশের গুরুত্বপূর্ণ এবং ভারতের সবচেয়ে বড় উৎসব ইফি। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার অনেক কিছুই এক। তাই সংস্কৃতির যে যোগাযোগটা হওয়া প্রয়োজন, সেটা “প্রিয় মালতী” দিয়ে করা সম্ভব বলে মনে করি।’

মেহজাবীন চৌধুরী বলেন, ‘ইফিতে “প্রিয় মালতী” সিলেক্ট হওয়ায় পুরো টিম দারুণ অনুপ্রাণিত। উৎসবে নির্বাচিত হওয়ার ব্যাপারটি মাথায় রেখে তো কাজ করি না। কিন্তু যখন সেটা নির্বাচিত হয়, তখন খুবই ভালো লাগে। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারছে। তবে আমার সবচেয়ে ভালো লাগবে, যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।’ 
এর আগে, গেল শুক্রবার মিশরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘প্রিয় মালতী’র। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলেন মেহজাবীন ও শঙ্খ।

মেহজাবীন ছাড়াও এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। চলতি বছর দেশের প্রেক্ষাগৃহে ‘প্রিয় মালতী’র মুক্তির পরিকল্পনা করছেন বলে জানান নির্মাতা।

বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১১ মে) অভিনেত্রী ও প্রাণিকল্যাণ কর্মী জয়া আহসান, বাংলাদেশ...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। ইতিমধ্যেই সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে প্রকাশ পেয়েছে সিরিজটির টিজার, যা দর্শকদের মধ্যে...
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! শুধু তিনিই নন, এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা-প্রযোজক...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর