সিয়ামের বিপরীতে অভিনয়ের বিষয়ে কারও সঙ্গে কোনো কথা হয়নি: ইধিকা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:২৩ পিএম

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’খ্যাত এই নায়িকাকে নিয়ে এ দেশের দর্শকদের আগ্রহের কমতি নেই।

শাকিবের সঙ্গে একের পর এক হিট ছবির পর সম্প্রতি গুঞ্জন ওঠে, এবার চিত্রনায়ক সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে তাকে। তবে সেই গুঞ্জনে এবার নিজেই পানি ঢেলে দিলেন ইধিকা।

শোনা যাচ্ছিল, সিয়াম আহমেদের পরবর্তী সিনেমা ‘রাক্ষস’-এ নায়িকা হিসেবে থাকছেন ইধিকা। দুই বাংলার গণমাধ্যমে যখন এই খবরে তোলপাড়, ঠিক তখনই বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী।

সিয়ামের বিপরীতে অভিনয়ের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে ইধিকা পাল বলেন, ‘কোথা থেকে, কীভাবে এসব গুঞ্জন ছড়ায় আমি জানি না। খবরটি আমার কানেও এসেছে। তবে সত্য হলো, সিয়ামের বিপরীতে অভিনয়ের বিষয়ে আমার সঙ্গে কারও কোনো কথাই হয়নি।’

এদিকে শুধু নায়িকা নয়, রাক্ষস সিনেমার প্রযোজনায়ও বড় পরিবর্তনের খবর পাওয়া গেছে। শুরুতে এসডি মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেড ছবিটি প্রযোজনা করার কথা থাকলেও শেষ মুহূর্তে তাতে বদল এসেছে।

জানা গেছে, শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুনই সিয়ামের এই ছবিটি প্রযোজনা করতে যাচ্ছেন।

তবে পরিচালক হিসেবে থাকছেন মেহেদী হাসান হৃদয়ই। যিনি শাকিবের বরবাদ পরিচালনা করেছেন।

চলতি ডিসেম্বরেই ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে। এরপর নতুন বছরে দৃশ্যধারণের জন্য পুরো টিম উড়াল দেবে শ্রীলঙ্কায়।

ইধিকার নাম বাদ পড়লেও গুঞ্জন রয়েছে, রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যেতে পারে সুস্মিতাকে। তিনি নাকি চরিত্রের প্রয়োজনে জোর প্রস্তুতিও নিচ্ছেন।

অন্যদিকে, সিয়াম আহমেদ সদ্যই শেষ করেছেন রায়হান রাফী পরিচালিত ‘আন্ধার’ চলচ্চিত্রের কাজ।

উল্লেখ্য, এর আগেও শাকিব খানের আসন্ন ঈদের ছবি ‘প্রিন্স’-এ ইধিকার অভিনয়ের কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেখানেও জায়গা করে নেন টলিউডের আরেক নবাগত নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু। যিনি সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন।

শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তীকে ঘিরে সম্প্রতি একটি ভিডিও ধারণের ঘটনা নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনুষ্ঠান চলাকালে অবন্তী অনুরোধ করেন, তাকে যেন টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও না করা হয়।...
মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি;...
বাংলাদেশের প্রয়োজনেই বোয়িংয়ের বিমান কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ সোমবার প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর