‘মিস ওয়ার্ল্ড’র মঞ্চে প্রথম পাকিস্তানি কে এই সুন্দরী

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

চলতি বছর মিস ওয়ার্ল্ড পাকিস্তানের মুকুট উঠেছে আন্নিকা মেরাজের মাথায়। প্রথম নারী হিসেবে আসন্ন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

সম্প্রতি লাহোরের ঐতিহাসিক ফ্লেটিস হোটেলে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাঁর মাথায় মিস ওয়ার্ল্ড মুকুট পরিয়ে দেন সাবেক মিস পাকিস্তান ড. শাফাক আখতার ও মিস্টার পাকিস্তান আতাউল্লাহ গুজ্জর।

মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে অনুষ্ঠিতব্য বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ৭৫তম আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন এই সুন্দরী।

২৪ বছর বয়সী আন্নিকা‌ ‘ব্যবসা ও অর্থনীতি’ বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ‌‌অডিটিং ও অ্যাকাউন্টিং নিয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করছেন।

আন্নিকা মেরাজ। ছবি: মিস ওয়ার্ল্ড

মিস ওয়ার্ল্ডের তথ্যানুযায়ী এই সুন্দরী বলেন, ‘আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত একজন পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার স্বপ্ন পূরণ করা। সেইসঙ্গে পাকিস্তানের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে শিশুদের অধিকার এবং মেয়েদের শিক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাওয়া।’

এর আগে মিস আর্থ, মিস গ্লোবাল, মিস কসমো, মিস ইকো ইন্টারন্যাশনাল ও মিস অরা ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এমনকি কসোভোতে অনুষ্ঠিত ‘ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ৪টি শিরোপাও জয় করেছেন।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এবারই প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে পাকিস্তান, তবে সৌন্দর্য প্রতিযোগিতার জগতে তাঁদের এবারই প্রথম পদক্ষেপ নয়। সাম্প্রতিক বছরে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশটির অংশগ্রহণ বেশ প্রশংসিত হয়, যেখানে এরিকা রবিন ও রোমা রিয়াজ নামের দু’জন পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।

সূত্র: ডন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের ক্যারিয়ারে বড় অর্জন! চলতি বছর বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি।  সম্প্রতি বিনোদন ও ক্রীড়া জগতের...
হিমালয়ের ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় গায়িকা কুরতুলাইন বালুচ। ৪ সেপ্টেম্বর রাতে গিলগিট-বালতিস্তানের দিওসাই ন্যাশনাল পার্কে এই ঘটনা ঘটে।  একটি গানের চিত্রগ্রহণের জন্য...
মৃত্যুকালে হুমাইরার বয়স হয়েছিল ৩২ বছর। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার ফেজ-৬-এর একটি ফ্ল্যাট থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক...
পেহেলগাম কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় দেবরকোন্ডা। জঙ্গিদের বিরোধিতা করতে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে মন্তব্য করেন তিনি। এখান থেকেই বিতর্কের...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর