পরী মণির ডোডোর গল্পে কী আছে?

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ পিএম

ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি। দীর্ঘদিন লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে ছিলেন এই লাস্যময়ী নায়িকা। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অবশেষে তিনি চেনা ছন্দে ফিরছেন নতুন সিনেমা দিয়ে। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ‘ডোডোর গল্প—Story of Dodo’ নামের সিনেমা দিয়ে দুই বছরের বিরতি কাটিয়ে শুটিংয়ে নামছেন এই চিত্রনায়িকা। অক্টোবরের প্রথম সপ্তাহে এর শুটিং শুরু হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) পরী মণির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আগেরদিন সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কেন গুরুত্বপূর্ণ— ভেঙে বলেননি। নিজের ফেসবুকে পরী মণি লেখেন, ‘কালকের (রোববার) দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি দিন!’

মূলত ‘ডোডোর গল্প’র জন্যই দিনটি তার কাছে স্পেশাল। এদিন রাতে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে সে কথা নিজেই জানিয়েছেন পরী। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনায় রয়েছেন নির্মাতা রেজা ঘটক।

পরী মণির বিপরীতে সিনেমাটিতে কে অভিনয় করবেন তা অচিরেই জানানো হবে। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অভিনয়শিল্পীরা। ছবি: জাকির হোসেন‘ডোডোর গল্প’ সিনেমায় কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরী মণি। নতুন সিনেমা প্রসঙ্গে তিনি বললেন, ‘অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। এই দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি।’ 

‘‘অবশেষে অপেক্ষার পালা শেষ। এই গল্পের জন্য চার মাসের অপেক্ষা এবং চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করা। প্রতিটি দিন চরিত্র ও স্ক্রিপ্ট নিয়ে ভেবেছি। যার কারণে ‘ডোডোর গল্প’ আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ, অনেকগুলো গল্পের মধ্যে এটি অনেক ভেবেচিন্তে নির্বাচিত করেছি। আশা করি, আমার দর্শকদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।’’ —যোগ করলেন পরী মণি।

সিনেমার গল্প নিয়ে নির্মাতা রেজা ঘটক বলেন, ‘সিনেমাতে একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে তুলে ধরতে চাই। সিনেমাটিতে প্রোটাগনিস্ট কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের একটি জার্নি দেখা যাবে। এতে ৮৭ জন শিল্পী কাজ করছেন এবং ২৫টির বেশি লোকেশনে এর দৃশ্যধারণ হবে। আগামী ৫ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হবে।’

সিনেমাটির প্রযোজক এবং জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া (খালেদ) বলেন, ‘সিনেমায় একজন আত্মনির্ভর সংগ্রামী মায়ের বিশ বছরের সংগ্রামকে চিত্রায়িত করা হবে। যেখানে কাজল চৌধুরীর নিরন্তর অনুসন্ধানে প্রায় বিশ বছর পর তাঁর হারানো ছেলেকে খুঁজে পাবে।’

নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান জানিয়েছেন, একটানা শুটিং করে চলতি বছরের শেষদিকে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। চুক্তিবদ্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আমিরুল হক চৌধুরী, খায়রুল আলম সবুজ, শংকর শাওজাল, আহসান হাবিব নাসিম, নেওয়াজ, মনিরা মিঠু ও নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর