হাসপাতালে পরী মণি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০১:২২ এএম

অসুস্থ হয়ে পড়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরী মণি। রাজধানীর একটি হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন এই চিত্রনায়িকা নিজেই।

তিনি জানান, হঠাৎ জ্বর আসায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অন্যদিকে, ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন এই শিল্পী। যেখানে তাঁর ছেলে রাজ্যর সঙ্গে হাসপাতালের বিছানায় সময় কাটাতে দেখা যায় তাঁকে। 

অসুস্থ পরীর হাতে দেওয়া হয়েছে ক্যানোলা। সেটাতে ফুঁ দিয়ে মাকে সুস্থ করার চেষ্টা দেখা যায় ছোট্ট রাজ্যের মধ্যে।

পরীও ‌‘খোকা ঘুমাল, পাড়া জুড়াল, বর্গী এলো দেশে’ ছড়া আবৃত্তি করে রাজ্যকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে থাকেন।

অন্যদিকে অসুস্থতার বিষয়ে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি। জানা যায়, চিকিৎসকরা কিছু পরীক্ষা করতে দিয়েছেন।

এর আগে গত ১৮ আগস্ট জ্বর নিয়েই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরী। একই সময়ে তাঁর সাবেক স্বামী রাজের রক্তাক্ত মাথার ছবিও পাওয়া যায়। তিনিও গিয়েছিলেন ইউনাইটেড হাসপাতালে। পরে জানা যায়, দাম্পত্য কলহ নয়, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছেন রাজ। তবে পরের মাসেও চরম কলহ জড়িয়ে পরী রাজকে বিচ্ছেদপত্র পাঠান।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
চার বছর আগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক অভিযানে বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। এলিট ফোর্স র‍্যাবের পক্ষ থেকে সেই সময় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...
বিশ্বকাপ ফুটবলে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয়ে উচ্ছ্বাসে ভাসছেন শোবিজ তারকারা। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে বেশ উন্মাদনায় রয়েছেন অনুরাগীরা।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর