প্রযোজক চান পরীকে, শুনে শুটিং বন্ধ করে দিয়েছেন মাহি!

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৬:৫২ পিএম

দীর্ঘ বিরতির পর শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ১০ অক্টোবর তার পছন্দের পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নেন তিনি। 

তবে তিন দিন না পেরুতেই কাজ বন্ধ করে দিয়েছেন চিত্রনায়িকা। জানিয়ে দিয়েছেন ছবিটির কাজে তিনি আগ্রহী নন।

আর এতেই পরিচালকের মাথায় হাত। মাহির এমন সিদ্ধান্তের কারণ তিনি উদ্ধার করতে না পারলেও ধারণা করছেন ছবিটির প্রযোজক ও চিত্রনায়ক মুন্না খানের একটি বক্তব্যে চটেছেন এই তারকা। 

নায়ক-প্রযোজক মুন্না খান। ছবি: ফেসবুক/মুন্না খানপ্রবাসী ব্যবসায়ী মুন্না খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরী মণিকে নায়িকা হিসেবে পাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন। তাতেই বেঁধেছে বিপত্তি।

একটি ভিডিও সাক্ষাৎকারে মুন্না বলেন, ‘আমি  পরী মণির ভক্ত। তাই পরীকে সিনেমাটিতে নায়িকা হিসেবে চেয়েছিলাম। পরী মণি না করায় সিনেমাটিতে নায়িকা হিসেবে মাহিয়া  মাহিকে নেওয়া হয়েছে।’

এদিকে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানালেন ছবির নায়িকা হিসেবে প্রথম থেকেই মাহিকে ভাবা হয়েছে। তার বক্তব্য, ‘মাহিয়া মাহি ছাড়া অন্যকোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে আমি যোগাযোগ করিনি। কিন্তু ছবির নায়ক এক সাক্ষাৎকারে অন্য এক নায়িকার নাম বলেন। মাহি হয়তো মনে করেছেন, তাঁর কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন।’ 

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলেও মাহির কোনও মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ প্রথমবারের মতো মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে-পরে মিলিয়ে বছর খানেক সিনেমার শুটিংয়ে দেখা যায়নি তাঁকে। তবে ব্যস্ত ছিলেন রাজনৈতিক প্রচারে। 

ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইংল্যান্ডকে হারিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ শুরুর আগে ‘বিয়ের ঘোষণা’ দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরী মণি। আর্জেন্টিনার এই...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর