প্রতারকের খপ্পরে দীঘি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৬ পিএম

প্রতারকের খপ্পরে পড়ে ১ লাখ ৬৫ হাজার টাকা খোয়ালেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। অবশ্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় সে টাকা ফেরতও পেয়েছেন। আর আজ সোমবার তা বুঝে নিতে ডিবি কার্যালয়ে গিয়েছেন দীঘি ও তাঁর বাবা সুব্রত।

সুব্রত জানান, দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় এই টাকা ফেরত আনা হয়েছে।

তাঁর কথায়, ‘প্রতারক বিকাশের কর্মকর্তা সেজে দীঘিকে ফোন করে জানায়, তার অ্যাকাউন্টে ভুলে ৩০ হাজার টাকা চলে গেছে। এটি ফেরত না দিলে বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। কী করা লাগবে জানতে চাইলে, প্রতারক জানায় দীঘির নম্বরে একটি ওটিপি কোড যাবে; তা তাকে বলতে হবে। দীঘি সেই ওটিপি বলার পরই ওর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে যায় প্রতারক।’

সুব্রত আরও বলেন, ‘পুলিশের সহযোগিতায় সে টাকা ফেরত এসেছে। এখন আমরা তা বুঝে নিতে ডিবি কার্যালয়ে এসেছি।’

ডিবি অফিস থেকে বের হয়ে দীঘি বললেন, ‘বিকাশের মেসেজগুলো সাধারণত আমার ইনবক্সে যে নাম্বার থেকে আসে, একইভাবে ওই মেসেজগুলো সেই নাম্বার থেকে আসছিল। মানে একই নাম্বার থেকে আমি সেই মেসেজগুলো পাচ্ছিলাম। সে (প্রতারক) এত সুন্দরভাবে গুছিয়ে আমার সঙ্গে কথা বলেছে যে, আসলে বোঝার উপায় ছিল না—এটা কী হচ্ছে আমার সঙ্গে।’

উল্লেখ্য, প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে অভিনয়ে তার পথচলা শুরু। ইতিমধ্যেই নাম লিখেছেন নায়িকা হিসেবে। অভিনয় করেছেন বেশ ক’টি সিনেমায়।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর