মাকে হারালেন পূজা চেরী

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১২:৩৭ পিএম

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর মা আর নেই। পূজার মায়ের মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বললেন, ‘ঝর্না আন্টি (পূজা চেরীর মা) আর নেই। সবাই উনার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।

জানা যায়, আজ সকাল ১১টায় প্রয়াত হন পূজার মা ঝর্না রায়। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে ভুগছিলে তিনি। এ ছাড়া কয়েকদিন ধরে অসুস্থও ছিলেন।

অন্যদিকে, মা ঝর্না রায় ছিলেন পূজার সারাক্ষণের সঙ্গী। সেই মাকে হারিয়ে ভেঙে পড়েছেন নায়িকা। তাঁর মায়ের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে খুলনায়। সেখানেই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। মায়ের জন্য দোয়া চেয়েছেন পূজা।

মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিশুশিল্পী থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরী। প্রতিষ্ঠানটি থেকে ‘পোড়ামন-২ ’, ‘দহন’ ও ‘নূর জাহান’ সিনেমাগুলোর মুক্তি পায়। প্রথম তিন সিনেমা দিয়ে আলোচনা তৈরি করেছিলেন পূজা চেরী। এ ঈদে মুক্তির অপেক্ষায় আছে পূজা অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।

দম সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরী। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র সমালোচক—সবাই একবাক্যে এ সিনেমা নির্মাণের মুন্সিয়ানার কথা স্বীকার...
চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়। ব্যবসায়ী মিজানুর রহমানের করা প্রতারণা মামলায় গতকাল তাঁকে গ্রেপ্তার করেছে...
চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা...
‌‘দম’র দম এবার দেখবে সারাদেশ! শুক্রবার (২৪ এপ্রিল) সারাদেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে, ঈদুল ফিতরে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েই এটি বাজিমাত করেছে। এবার দেশের...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর