কোন দেশে পাড়ি জমালেন ববিতা

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৯:১১ পিএম

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। পুরোপুরি সুস্থ হয়ে একমাত্র ছেলে অনিকের কাছে গেছেন এই অভিনেত্রী। গত ৯ আগস্ট রাতে ববিতা কানাডার উদ্দেশে রওনা হয়েছেন।

অসুস্থতার সময় ববিতার বোন অভিনেত্রী চম্পা জানান, সুস্থতা ও শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠলেই ববিতা পাড়ি দিবেন কানাডায়। কারণ সেখানে তার একমাত্র ছেলে অনিক ইসলাম থাকেন। এই অভিনেত্রীও সময় পেলে ছুটে যান ছেলে কাছে। অবশেষে গেল শুক্রবার দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন ববিতা।

যাওয়ার আগে অভিনেত্রী বলেছেন, ‘ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। কানাডার উদ্দেশে রওনা হলাম। আল্লাহর অশেষ রহমতে এখন আমি অনেকটাই সুস্থ। শে বিরাজমান পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হোক, নিরাপত্তার বেষ্টনীতে আবার দেশে শান্তি ফিরে আসুক। দেশের মানুষ ভালো থাকুক—এই দোয়া করি। আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

ববিতা ও তার ছেলে অনিক। ছবি: সংগৃহীত নিজের অভিনয় জীবনের কথা টেনে তিনি বলেন, ‘যখন আমি আমার অভিনয় জীবনের শুরুতে দেশের বাইরে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে হেঁটেছি, তখন একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনুভব করেছি। এখনও প্রতিটি মুহূর্তে একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনুভব করি। সেই আমার গর্বের বাংলাদেশ সবসময় ভালো থাকুক, এখানকার মানুষ শান্তিতে থাকুক, এটিই চাই সবসময়।’

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেল ১৮ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ববিতা। এর আগেও, করোনা হানা দিয়েছিল তার শরীরে। করোনার কারণে এবার ছেলে কাছে যেতে পারেননি এই অভিনেত্রী। শুধু তাই নয়, ৩০ জুলাই ববিতা তার ৭১তম জন্মদিনও পালন করতে পারেননি।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার অনুসামষ্টিক ভিত্তি নিয়ে গবেষণার জন্য ২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল এবং মাইকেল উডফোর্ড। সোমবার রয়্যাল সুইডিশ...
চলচ্চিত্রের মান বাড়াতে ও চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার দুপুরে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
টেলিভিশনের পর্দায় যে চ্যানেলগুলো সবচেয়ে জনপ্রিয় বলে পরিচিত, সেগুলো কি আসলেই এতটা জনপ্রিয়? নাকি পর্দার আড়ালে চলে অন্য কোনো খেলা, থাকে অন্য কোনো হিসাব? আমরা জানি, একটি টিভি চ্যানেল কতজন দর্শক দেখছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর