শারদ উৎসব

পূজা মানেই ঢাকা টু কুমিল্লা: মিম

কাশফুলের দোল, শুভ্র শরৎ আকাশ, বাতাসে শঙ্খধ্বনি। আবারও এসেছে শারদীয় পূজা, দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজার আজ শুভ বিজয়া। এ উৎসবকে ঘিরে মেতে উঠেছেন সনাতনীরা। তারকারা কে কী করছেন—খোঁজ নেওয়া হয়েছিল। উৎসব নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালে কথা বললেন বিদ্যা সিনহা মিম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৪৩ এএম

দুর্গাপূজা—স্বাভাবিক, ব্যস্ত থাকব। সেভাবেই তাই পরিকল্পনা সাজিয়েছিলাম। ষষ্ঠী থেকেই মূলত জমে উঠে আমাদের আয়োজন। ২০২২ সাল থেকে দুর্গাপূজাটা আমার জন্য বিশেষ হয়ে উঠেছে। শাখা, সিঁদুর, জামদানি শাড়ি, আলতা পরানো হাতে সেবার প্রথমবার বরণ করি দেবী দুর্গাকে। এবারও তাই। 

এবারের পূজায় স্বামী সনি পোদ্দার ও আত্মীয়স্বজনের সঙ্গে মিম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আমার শ্বশুরবাড়ি কুমিল্লা। তাই বিয়ের পর থেকে ‘ঢাকা টু কুমিল্লা’ বিষয়টি পূজাতে থাকে। এবারও সেভাবেই পরিকল্পনা করা। এ ছাড়া অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা করিনি। কারণ পূজার পরপরই মাকে নিয়ে ডাক্তার দেখাতে দেশের বাইরে যেতে হবে। এ ছাড়াও রাস্তাঘাটে বেশ যানজট থাকায় স্বল্প সময়ের জন্যও কোথাও যেতে ইচ্ছে করে না।

আর সবার কাছে চাইব, সারাটা জীবন যেন আমাদের শান্তি-সম্প্রীতি অটুট থাকে। হাতে হাত রেখে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই।

শ্রুতিলিখন: ওয়ালিউল বিশ্বাস

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর