ইধিকা পাল শিডিউল ফাঁসিয়েছেন শাকিব খানের?

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম

সিনেমার কাজ প্রায় ৭০ শতাংশ শেষ। গত অক্টোবর থেকে একমাস মুম্বাইয়ে চলেছে ‘বরবাদ’ ছবির শুটিং! যেখানে অংশ নেন শাকিব খান ও ইধিকা পালসহ অনেকে। এরপর?

মাস খানেক আর সিনেমাটি নিয়ে কোনও কথা নেই। গুঞ্জন ছড়িয়েছে, ছবির নায়িকা ইধিকা শুটিং শিডিউল ফাঁসিয়েছেন! এ জন্যই শুটিং আটকে আছে! আসলেই কি তাই?

ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয় বললেন অন্য কথা। তার ভাষ্য, ‌‘বরবাদে শাকিব ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ লুক আছে। তার ২৫ বছরের ক্যারিয়ারে একদম নিউ। এই লুক আনতে তার শারীরিক পরিবর্তন আনতে হচ্ছে। চাইলেই প্রসথেটিকের মাধ্যমে লুক আনতে পারতাম। কিন্তু ন্যাচারালি লুক চাই বলে প্রসথেটিকে যেতে চাই না। শাকিব ভাইও চাচ্ছেন তার এই লুকটি ন্যাচারালি আসুক। এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য শুটিংয়ে গ্যাপ দিচ্ছি। নইলে একবারে আমরা শুটিং শেষ করে দেশে ফিরতাম। আর এই ডিসেম্বরের মধ্যে আমরা বরবাদের ফার্স্টলুক রিভিল করব।’

ইধিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘ইধিকা পাল শিডিউল ফাঁসিয়েছেন বলে যেটা ছড়িয়েছেন সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

অ্যাকশন ধাঁচের ছবি ‘বরবাদ’ মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে। এতে আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্তসহ অনেকে।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা...
ঘূর্ণিঝড় আসছে কি না, কখন নামবে ভারী বৃষ্টি, কিংবা কোথায় হতে পারে আকস্মিক বজ্রপাত বা বন্যা—এসবের আগাম তথ্য মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এমনিতেই একটি প্রাকৃতিক...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
লোডিং...

এলাকার খবর