‌‘অপু দি’কে আমি ভালোবাসি’, তবে বুবলী প্রসঙ্গে পরী বললেন ভিন্ন কথা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

পরী মণি- শবনম বুবলীর দ্বন্দ্ব চলতি বছরে অন্যতম আলোচিত ঘটনা ছিল। ঢাকাই সিনেমার এই দুই জনপ্রিয় নায়িকা বেশ কয়েকবার তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন। নানাভাবে একে অপরকে ঘায়েল করতে দেখা যায়।

ঢাকাই ছবির আলোচিত দুই অভিনেত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত ছেলের জন্মদিনে বুবলীর ফেসবুকে আপলোড করা একটি ভিডিও ঘিরে। তবে দুজনে এ নিয়ে সামনাসামনি কোনো কথা বলেননি।

কিন্তু একটা সময়ে বুবলীর বড় বোন (নাজনীন মিমি) ইঙ্গিতপূর্ণ কথা বলেন পরী মণিকে ঘিরে। ভিন্ন মাত্রা পায়। পরী মণিও আগ্রাসীভাবে এগুলো সামলান। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিকে দেওয়া সাক্ষাৎকারে নয় মাস আগের সেই প্রসঙ্গ নিয়ে পরী মণি বলেন, ‘আপনি (শবনম বুবলী) আমাকে ডাকবেন, আসো তো পরী, কী হয়েছে। চলো বসি, কী হয়েছে দেখি। তা না করে আপনার ভাইবোন চৌদ্দগুষ্টি নিয়ে আমার গলা চেপে ধরবেন!’

কথা প্রসঙ্গে পরী মণি আরও বলেন, ‘বুবলীর বোনকে তো আমি চিনতামই না। ওনার বোন যখন একটা বাজে স্ট্যাটাস দিচ্ছেন, এসব যখন আবার আমার লোকজন আমাকে দেখাচ্ছে, তখন তো বিষয়টা দুঃখজনক। যার সঙ্গে আমার কথা হচ্ছে, তারই আমাকে বলা উচিত। আমার সবকিছু আমাকেই জবাব দিতে হয়েছে। আমার তো আর কেউ নেই। থাকলেও অবশ্য আমিই কথা বলতাম। কারণ সমস্যাটা যেহেতু আমার। এখানে পরিবারকে টানার কোনো অর্থ হয় না। আমার কাছে যেটা আছে, সেটা হচ্ছে সত্যি। এই সত্যিটাই আমার শক্তি।’

বুবলীর সঙ্গে পরী মণির সম্পর্কের তিক্ততা যখন সামনে আসে, তখন অনেকে ভেবেছিলেন অপু বিশ্বাস ইন্ধন জোগাচ্ছেন। এ প্রসঙ্গে পরী 'মণি বলেন, ‘অপু দির (অপু বিশ্বাস) সঙ্গে তো আমার এত খাতির নেই। আড্ডাবাজির সম্পর্কও না। অপু দি কী রান্না করছ, খেতে আসতেছি- এ ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি- এটা সত্য; কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন- এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে।’

এদিকে আগামী বছরের শুরুতেই ভারতে মুক্তি পাচ্ছে পরীর সিনেমা ‘ফেলুবক্সী।’ এর মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে ১৭ জানুয়ারি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর