মধ্যরাতে আসিফকে ফোন শাকিবের, নেপথ্যে কী

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৩:১১ পিএম

সম্প্রতি সংগীতের যুবরাজখ্যাত আসিফ আকবরের সঙ্গে মুঠোফোনে কথা বলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। বেশ রাত করেই তাঁদের মধ্যে এ কথোপকথন হয়। এ সময় ‘বরবাদ’ সিনেমার একটি গানে আসিফের কণ্ঠ দেওয়ার ব্যাপারে আলাপ হয়েছে।

ক’দিন আগে লন্ডন থেকে দেশে ফিরেছেন আসিফ আকবর। ফিরেই তিনি ব্যস্ত হয়ে উঠেছেন গান আর কনসার্ট নিয়ে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত প্রায় ১২টার দিকে আসিফকে কল দিয়েছিলেন শাকিব। এ সময় তাঁদের মধ্যে বেশ কয়েক মিনিট কথা হয়।

সূত্রের মাধ্যমে জানা গেছে, কুশল বিনিময়ের পর বিদেশ সফর নিয়ে স্মৃতিচারণ করেছেন এ দুই তারকা। এরপরই বরবাদ সিনেমার একটি রোমান্টিক গানে আসিফকে কণ্ঠ দেওয়ার অনুরোধ করেন শাকিব।

একফ্রেমে শাকিব ও আসিফ। ছবি: সংগৃহীত

মুঠোফোনে নায়কের ভাষ্য ছিল, বরবাদ সিনেমার শুটিং চলাকালেই তিনি মনস্থির করেছিলেন যে সিনেমাটির একটি রোমান্টিক গানে আসিফের প্লেব্যাকের ব্যাপারে।

এর আগে শাকিবের ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘তুমি আমার প্রেম’, ‘ভালোবেসে মরতে পারি’, ‘এক বুক জ্বালা’ প্রভৃতি সিনেমায় প্লেব্যাক করেছেন আসিফ। এবারও শাকিবের প্রস্তাবে সাড়া দিয়েছেন গায়ক। গানটিতে তিনি কণ্ঠ দিবেন বলেও কথা দিয়েছেন। 

আরও জানা যায়, বরবাদ সিনেমার সব কাজই মোটামুটি শেষ। তবে রোমান্টিক ওই গানটির দৃশ্যধারণ বাকি রয়েছে।

বরবাদ লুকে শাকিব। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রসঙ্গত, আসন্ন রোজার ঈদে বরবাদ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ সিনেমায় আবারও শাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এর আগে এই জুটিকে ‘প্রিয়তমা’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল। সেই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক করেছিলেন ইধিকা। 

১৮ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে বরবাদ। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ চলচ্চিত্রে ইধিকা রয়েছেন নিতু চরিত্রে। অন্যান্য ভূমিকায় রয়েছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। সম্প্রতি সিনেমাটির একটি টিজার প্রকাশ পেয়েছে, যাতে প্রশংসায় ভাসছেন শাকিব। 

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা...
ঘূর্ণিঝড় আসছে কি না, কখন নামবে ভারী বৃষ্টি, কিংবা কোথায় হতে পারে আকস্মিক বজ্রপাত বা বন্যা—এসবের আগাম তথ্য মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এমনিতেই একটি প্রাকৃতিক...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
লোডিং...

এলাকার খবর