শাকিব খানের ‘বরবাদ’ ছাড়পত্রের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০২:৫০ পিএম

আসন্ন ঈদে মুক্তির তালিকায় প্রথম কাতারে রয়েছে—‘জ্বীন ৩’, ‘চক্কর ৩০২’, ‘জংলি’, ‘দাগি’ ও ‘বরবাদ’। এর মধ্যে চারটি সিনেমা ইতিমধ্যে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পেলেও শাকিব খান অভিনীত ‘বরবাদ’ এখনও ছাড়পত্র পায়নি।

শোনা যাচ্ছে, মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। নির্মাতারা এটি ‘অ্যাডাল্ট’ সার্টিফিকেট চেয়েছিলেন, তবে বোর্ড সেটি না দিয়ে কিছু দৃশ্য কর্তনের শর্ত দিয়েছে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে মানববন্ধন করেছে শাকিব খানের ভক্তরা। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দাবি তোলেন, বরবাদ ছবিটি কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে।

জানা গেছে, সিনেমাটিতে অতিরিক্ত সহিংসতার দৃশ্য থাকায় সার্টিফিকেশন বোর্ড আপত্তি তুলেছে। এ সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ শুরু হয় এবং রাতেই শাকিব ভক্তরা মানববন্ধনের ডাক দেন।

মানববন্ধনে অংশ নেওয়া ভক্তদের অভিযোগ, গ্রেডিং সিস্টেম চালুর পরও কেন দৃশ্য কর্তন করা হচ্ছে? তারা বরবাদকে নির্ধারিত গ্রেডিং অনুসারে মুক্তির অনুমতি দেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া তারা প্রশ্ন তুলেছেন, কয়েক মাস আগে ‘ভয়াল’ নামে একটি অ্যাডাল্ট সিনেমা সনদ পেলেও বরবাদ-এ আপত্তিকর কিছু না থাকার পরও কেন কর্তন করা হচ্ছে?

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘এক দফা, এক দাবি, বরবাদের মুক্তি চাই।’ সেই সঙ্গে স্লোগান তোলা হয়—‘জনে জনে খবর দে, সেন্সর প্রথার কবর দে!’

বরবাদ প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি। এতে শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার ও মামুনুর রশীদ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা...
ঘূর্ণিঝড় আসছে কি না, কখন নামবে ভারী বৃষ্টি, কিংবা কোথায় হতে পারে আকস্মিক বজ্রপাত বা বন্যা—এসবের আগাম তথ্য মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এমনিতেই একটি প্রাকৃতিক...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
লোডিং...

এলাকার খবর