শাকিবের যত প্রথম

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:৫১ এএম

ইচ্ছে ছিল ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়া। কিন্তু অভিনয়ে পা রেখে পেয়েছেন দর্শকের ভালোবাসা। দেশ ও দেশের বাইরে তৈরি হয়েছে অগণিত অনুরাগী। অন্যদিকে, সিনেমার প্রতি নিজের ভালোলাগা তো আছেই! ভক্তদের নিরাশ করতে চাননি বলে থেকে গেলেন ‌নায়ক হিসেবে। দুই দশকে শাকিব খান হয়ে উঠেছেন মেগাস্টার। বলা হয়, এ নায়কের কাঁধে ভর করেই ঢালিউড এগিয়ে চলছে।

আজ চিত্রনায়ক শাকিব খানের ৪৬তম জন্মদিন। ১৯৮৩ সালের ২৮ মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে এসে নাম বদলে হয়ে যান শাকিব খান। তাঁর বাবা ছিলেন একজন সরকারি চাকরীজীবী। মা গৃহিণী। তাঁরা এক ভাই ও এক বোন। 

বিশেষ এই দিনটিতে জেনে নেওয়া যাক শাকিব সম্পর্কিত যত প্রথম কীর্তি—

অভিনয়জীবনের শুরুতে এই তারকা প্রথম চুক্তিবদ্ধ হন আফতাব খান টুলু পরিচালিত ‘সবাই তো সুখী হতে চায়’ সিনেমায়। কিন্তু এটি প্রথম সাইন করা হলেও প্রথম মুক্তি পাওয়া ছবি নয়। মুক্তি পাওয়ার ক্ষেত্রে শাকিব খানের প্রথম ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’। ১৯৯৯ সালে মুক্তি পায় এটি। যদিও সেসময় তেমন ব্যবসা করতে পারেনি ছবিটি।

অনন্ত ভালোবাসা ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

শাকিব খান অভিনীত প্রথম হিট ছবি ‘বিষে ভরা নাগিন’। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমার মাধ্যমেই প্রথম হিটের রেকর্ড গড়েন নায়ক। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মুনমুন। তাঁর সঙ্গেও শাকিব খানের এটাই প্রথম কাজ ছিল।

অভিনয়ের পাশাপাশি গানেও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় নায়ক শাকিব। পরিচালক মালেক আফসারী পরিচালিত ‘মনের জ্বালা’ ছবিতে প্রথমবার গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। গানটির শিরোনাম ‘আমি চোখ তুলে লাকালে সূর্য লুকায়’। সুরকার ছিলেন আলী আকরাম শুভ।

ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছিলেন শাকিব। ছবি: সংগৃহীত

‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবির জন্য ২০১০ সালে শাকিব প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এটি তাঁকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান এনে দেয়। ক্যারিয়ারে কাজের স্বীকৃতি স্বরূপ চারবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

২০১২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেন শাকিব। পরপর দুই বার সমিতির নেতৃত্ব দেন তিনি।

প্রসঙ্গত, এবারের ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। প্রথমটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, দ্বিতীয়টি ওয়াজেদ আলী সুমন। দুটি সিনেমার একটিতে শাকিবের নায়িকা টলিউডের ইধিকা পাল, অন্যটিতে দর্শনা বণিক।

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন, তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। তবে খবর প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্য একটি বিষয়—সন্তানের জন্ম কোথায় হয়েছে?...
তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
দীর্ঘ ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। আজ মঙ্গলবার মিরপুরে সকাল ১১টায় শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ঘরের মাঠে সর্বশেষ ৪টি ওডিআই সিরিজে...
ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামছে ইউরোপের বড় তিন দল। সোমবার দিবাগত রাত পৌনে ১টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এরপর রাত ১টা ১০ মিনিটে নর্দার্ন আয়ারল্যান্ডের...
বাংলাদেশকে ভিন্ন খাতে নেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় একটি গোষ্ঠী। অন্যদিকে, বিএনপি চায় বাংলাদেশকে একটা রেইনবো স্টেট হিসেবে গড়ে তুলতে। সোমবার রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দিরে শহীদ...
চাকরির প্রস্তাবের নামে ভুয়া ইমেইল পাঠিয়ে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা। এবার অ্যাকাউন্টের লগইন তথ্য চুরির নতুন কৌশল শনাক্ত করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান...
লোডিং...

এলাকার খবর