৭ দিনেই শাকিবের ‘বরবাদ’র টিকিট বিক্রি ২৭ কোটি ছাড়াল

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১২:১১ পিএম

মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি ‌‘বরবাদ’-এর। এরইমধ্যে সাতদিনে ছবিটি সারাদেশে কত টাকার টিকিট বিক্রি (গ্রস কালেকশন) হয়েছে—সেই তথ্য জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।

মুক্তির নবম দিনে অর্থাৎ মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রডাকশন ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন যে, তারা বরবাদ-এর মাধ্যমে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি করেছে। 

২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের ‘প্রিয়তমা’ একমাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রির খবর প্রকাশ করেছিল। মাত্র সাতদিনেই বরবাদ সেই সাফল্যে পৌঁছে গেল। ঈদুল ফিতরে মুক্তির পর ৯ম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে বরবাদের।

বরবাদ-এর একটি দৃশ্যে শাকিব-ইধিকা। ছবি: সংগৃহীত

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে এই ছবি। হল মালিকরা বলছেন, আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি মাসেই বরবাদ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে। 

রিয়েল এনার্জি প্রডাকশন মুক্তির নবম দিনে সন্ধ্যায় ফেসবুক পোস্টে ২৭ কোটি ৪০ লাখ টাকার বেশি টিকিট বিক্রির তথ্য জানিয়ে লেখে, ‘বরবাদ মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক। বাংলা সিনেমার স্বার্থে সবসময় বাংলা সিনেমার পাশে থাকুন।’

এদিকে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদে মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে সবচেয়ে ভালো চলছে বরবাদ। এমনকি হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে এবং প্রতিদিনই হাউজফুল যাচ্ছে। 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। অন্যান্য ভূমিকায় আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার...
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত‍্যু হয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
লোডিং...

এলাকার খবর