দাগি দেখতে কয়েদির ‘পোশাকে’ হাজির শতাধিক ভক্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

দাগি দেখতে হাজির ভক্তরা। ছবি: আলফা আইঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আফরান নিশো অভিনীত ‘দাগি’। মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও শিহাব শাহীন পরিচালিত এ সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা এখনও কমেনি। সেই উচ্ছ্বাস এবার রূপ নিল ব্যতিক্রমী এক আয়োজনে—শতাধিক ভক্তের মিছিলে।

শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে হাজির হন আফরান নিশোর শতাধিক ভক্ত। তারা একসঙ্গে হলে বসে উপভোগ করেন সিনেমাটি। শুধু তাই নয়, প্রিয় তারকার সিনেমা ঘিরে আবেগে তারা ব্যানার, স্লোগান আর বিশেষ পোশাক পরে হাজির হন। দাগি সিনেমার পোস্টার হাতে তাদের কণ্ঠে ছিল ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগান। ভক্তদের অনেকেই পরেছিলেন সিনেমায় ব্যবহৃত ‘৭৮৬’ লেখা সেই বিখ্যাত পোশাক।

ভক্তদের এমন ভালোবাসায় মুগ্ধ দাগি টিম। অনেকেই উপস্থিত হয়ে তাদের সঙ্গে সময় কাটান। এতে আবেগ ছুঁয়ে যায় পুরো ইউনিটকে। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আফরান নিশো এখন বাংলাদেশের অন্যতম বড় তারকা। ঈদে তার সিনেমা দাগি মুক্তি পেয়েছে, স্বাভাবিকভাবেই ভক্তদের ভালোবাসা ছিল প্রত্যাশিত। তবে এই আয়োজন হবে, তা আমরা কল্পনাও করিনি। খবরটা জানার পরই আমরা অনেকেই সেখানে যাই, দর্শকদের উচ্ছ্বাসে শরিক হতে।’

দাগি সিনেমায় আফরান নিশোর বিপরীতে রয়েছেন তমা মির্জা। আরও রয়েছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ একঝাঁক অভিনয়শিল্পী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।

‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর মতো বড় বাজেটের সিনেমা দিয়ে দর্শকমহলে নিজের জায়গা পাকা করা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার প্রথমবারের মতো হাত দিচ্ছেন ওয়েব কনটেন্টে। তার প্রথম...
বলিউড অভিনেত্রী করিশামা তান্না ও তার স্বামী বরুণ বাঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। গুরু পূর্ণিমার দিনে পুত্রসন্তানের জন্ম দিয়ে প্রথমবারের মতো বাবা-মা হওয়ার আনন্দে ভাসছেন তারা। বুধবার সামাজিক...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
দীর্ঘ প্রতীক্ষার পর ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত হচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’খ্যাত নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের ওয়েব সিরিজ ‘অ্যানি’। যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। শিগগির ওটিটি...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর