বুবলীর হাতে আলোকিত নারীর সম্মাননা

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৫ পিএম

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন ঢালিউডের নায়িকা শবনম বুবলী। এরইমধ্যে যোগ হলো আরেকটি প্রাপ্তি। চলচ্চিত্র অভিনেত্রী ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তাঁকে দেওয়া হলো ‘আলোকিত নারী সম্মাননা ২০২৫’।

শনিবার এক অনুষ্ঠানে বুবলীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান।

সম্মাননাটি হাতে পাওয়ার পর বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেন। তিনি লিখেছেন, ‘সম্মান জানানোর জন্য আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনকে ধন্যবাদ। পৃথিবীর সকল নারীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা।’

অন্যদিকে অনুষ্ঠানে বুবলী আরও বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা পাওয়া সবসময়ই ভালো লাগার। এটি আরও ভালো কাজের অনুপ্রেরণা দেয়। তবে সফল নারীদের নিয়ে আয়োজিত কোনো অনুষ্ঠানে যখন আলাদাভাবে সম্মাননা জানানো হয়, সেটি নারীর জন্য বিশেষ গর্বের ও সম্মানের। এই সম্মাননাটি আমি পেয়েছি আমাদের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শ্রদ্ধেয় দিলারা জামান ম্যামের হাত থেকে—এটিও আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

সম্প্রতি মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমা নিয়ে বুবলী বলেন, ‘প্রথম দিন থেকে এখন পর্যন্ত দর্শকদের ভালোবাসা পাচ্ছে সিনেমাটি। পরিবারের সবাই এটি উপভোগ করছেন—একজন শিল্পী হিসেবে এটি সত্যিই আনন্দের। আমার বিশ্বাস, এই ভালোবাসার রেশ অনেকদিন থাকবে।’

এদিকে বুবলীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’ থেকে খুব শিগগিরই নতুন একটি প্রজেক্ট শুরু হতে যাচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি, সম্প্রতি তিনি তিব্বত লাক্সারি সোপের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন সনক মিত্র।

 

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন, তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। তবে খবর প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্য একটি বিষয়—সন্তানের জন্ম কোথায় হয়েছে?...
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে নতুন করে মাতৃত্বের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কোরিওগ্রাফার অ্যাডল্ফ খানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। সোমবার (১ জুন) বুবলীর সঙ্গে তোলা...
গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। রাখাল সবুজ পরিচালিত এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।...
নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জাপান। দুইবার পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক এশিয়ার দেশটির।
লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে ইরান-যুক্তরাষ্ট্র। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করবে দুই দেশ। এছাড়া, ইরানি বন্দরগুলো থেকে তুলে নেওয়া হয়েছে মার্কিন নৌ-অবরোধ।
বিশ্বকাপ ফুটবলে নবাগত দল কুরাসাওয়ের জালে ৭ বার বল জড়িয়ে গোল উৎসব করেছে জার্মানি। ৬ মিনিটে এনমেচার গোল দিয়ে শুরু। এরপর একে একে গোল করেন নিকো, জামাল মুসিয়ালা, ব্রাউন, ডেনিজ। জোড়া গোল কাই হাভার্টজের।
টেক্সাসের ডালাস স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিশ্বকাপ মিশন। গ্রুপ এফ’র প্রথম ম্যাচে আজ তাঁদের প্রতিপক্ষ এশিয়ান জায়ান্ট জাপান। বাংলাদেশ সময় (রোববার) দিবাগত রাত ২টায় শুরু হবে ম্যাচ। 
লোডিং...

এলাকার খবর