২০ দিনে টিকিট বিক্রি ৫১ কোটি, ১০০ কোটি ক্লাবের পথে বরবাদ?

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পিএম

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ দেশের বক্স অফিসে বাজিমাত করেছে। মুক্তির প্রথম ২০ দিনেই ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৫০ কোটি ৮২ লাখ টাকার—এমন দাবি প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় একটি ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, বরবাদ মুক্তির পর মাত্র ২০ দিনেই ৫০ কোটি ৮২ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিকভাবে সিনেমাটি আমেরিকা-কানাডায় মুক্তি পেয়েছে। সব মিলিয়ে ১০০ কোটি টাকার টিকিট বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে গতকাল প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিন আক্তার বলেন, ‌‘আমরা একটা হিসাব করেছি। সেখানে এখন পর্যন্ত সব মিলিয়ে আমাদের গ্রস টিকিট সেল হয়েছে ৫০ থেকে ৫৫ কোটি টাকা। তথ্যটা বাংলা সিনেমার জন্য সুসংবাদের। এটা আমাদের আশ্বস্ত করেছে সিনেমা ভালো হলে দর্শক দেখবেন। তবে প্রযোজকদের বাঁচিয়ে রাখার জন্য সিঙ্গেল হল মালিকদেরও সহযোগিতা করতে হবে। তাঁরা শুধু নিজেরটাই বোঝেন।’

প্রযোজকের ভাষ্য অনুযায়ী, বরবাদ শুধু প্রেক্ষাগৃহ থেকেই নয়, সামনে ওটিটি প্ল্যাটফর্ম থেকেও বড় অঙ্কের আয় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এখনও দেশের প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে ছবিটি।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত ও শ্যাম ভট্টাচার্য। ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার তারকা নুসরাত জাহান।

ঈদে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমাগুলোর মধ্যে বরবাদ তুলনামূলকভাবে একচেটিয়া ব্যবসা করছে বলে জানা গেছে।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণনির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বঙ্গভবনে বাংলাদেশ পূজা...
ঘূর্ণিঝড় আসছে কি না, কখন নামবে ভারী বৃষ্টি, কিংবা কোথায় হতে পারে আকস্মিক বজ্রপাত বা বন্যা—এসবের আগাম তথ্য মানুষের জীবন ও সম্পদ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এমনিতেই একটি প্রাকৃতিক...
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বাক–স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ইয়েলো জার্নালিজম (হলুদ সাংবাদিকতা) এবং সামাজিক...
লোডিং...

এলাকার খবর