জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের অভিনেত্রী তানিন সুবহা। সোমবার (২ জুন) গুরুতর অসুস্থ হয়ে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বর্তমানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অভিনেত্রীকে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।
এরপর সোমবার সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
জানা গেছে, গতকাল হঠাৎ বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন অভিনেত্রী। বেশ কয়েকবার বমি করলে অবস্থার অবনতি হয়।
এরপর ডাক্তারের পরামর্শে তাঁকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রয়েছেন।
প্রসঙ্গত, তানিন সুবহা দুই যুগ ধরে শোবিজে কাজ করছেন। নাটক দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু।
বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর তিনি মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ আরও বেশকিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তানিন। ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তাঁর।


বিশ্বসুন্দরীর মুকুট জেতা কে এই সুচাতা
