শাকিব খানের বিপরীতে থাকছেন না মধুমিতা

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৬:৪৩ পিএম

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার বাজিমাত করতে আসছেন বড় পর্দায়। আর তাঁর প্রথম সিনেমাতেই চমক! সেখানে অভিনয় করবেন ঢালিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত তারকা শাকিব খান। বিষয়টি অনেকটাই চূড়ান্ত বলে নিশ্চিত হয়েছে ইনডিপেনডেন্ট ডিজিটাল।

গল্পেও থাকছে টানটান উত্তেজনা। ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডের বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই সিনেমা। তবে এতে শাকিবের বিপরীতে কে থাকছেন?

বিষয়টি নিয়ে অনেক ধরনের রটনা রয়েছে। নাম আসছে কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারের।

আসলেই কি তিনি থাকছেন? শাকিব খানের এসকে ফিল্মস সূত্রে জানা যায়, চলচ্চিত্রটির নাম এখনও চূড়ান্ত হয়নি। নায়িকাও চূড়ান্ত নয়। তবে মধুমিতা নয়, এতে শাকিবের নায়িকা হচ্ছেন অন্য কেউ!

চলচ্চিত্রটির গল্প, ভাবনা ও নির্মাণে আবু হায়াত মাহমুদের সঙ্গে আছেন লেখক ও চিত্রনাট্যকার মেজবাউদ্দিন সুমন।

নব্বই দশকের ঢাকার এক ভয়ঙ্কর আলোচিত সন্ত্রাসীকে নিয়ে সিনেমার গল্প। এই চরিত্রকেন্দ্রিক নির্মিত হচ্ছে পুরো গল্প। থাকবে বাস্তব ঘটনার ছায়া, রুদ্ধশ্বাস অপরাধ জগত, ক্ষমতার লড়াই ও মানবিক টানাপোড়েন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর