‘উড়াল’র একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি!

আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৩:৩১ পিএম

বন্ধু দিবসকে সামনে রেখে গত ১ আগস্ট সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘উড়াল’। ছবিটির গল্প আবর্তিত হয়েছে একদল তরুণের বন্ধুত্ব, উড়ন্তপনা, প্রেম, বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতা-অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে প্রাণান্ত সংগ্রামকে কেন্দ্র করে।

আজ বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে দর্শকদের জন্য চলছে বিশেষ অফার ‘বাই ওয়ান গেট ওয়ান’। অর্থাৎ একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি! এই অফার শুধু রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসের দর্শকরা পাবেন। এ তথ্য ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন সিনেমাটির অভিনেতা মাহাফুজ মুন্না। তিনি জানান, শনিবার (২ আগস্ট) থেকে শুরু হওয়া এই অফার চলবে আগামীকাল সোমবার পর্যন্ত।

মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন—জানতে চাইলে মাহাফুজ মুন্না বলেন, ‘ভালো সাড়া পাচ্ছি বলা যায়। দর্শকরা সিনেমাটি দেখে তাদের অনুভূতি প্রকাশ করছেন। বেশিরভাগই সিনেমাটি দেখে ছোটবেলার স্মৃতিতে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন, যা আমাদের জন্য আনন্দের।’  
 
অভিনেতা শরীফ সিরাজ প্রযোজিত উড়াল পরিচালনা করেছেন জোবায়দুর রহমান। সিনেমাটির মধ্যদিয়ে বড় পর্দায় অভিষেক করেছে একঝাঁক নবাগত শিল্পী-কলাকুশলী।

সম্রাট প্রামানিকের গল্প ও চিত্রনাট্যে নির্মিত এ সিনেমায় গল্পের শক্তিকে উপজীব্য করে লোক-সংস্কৃতি ও তারুণ্যের উদ্যমকে দেশজ বয়ন কৌশলে চিত্রায়ন করা হয়েছে।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আব্দুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলী মুকুলসহ অনেকে।

মুক্তির প্রথম সপ্তাহে উড়াল চলছে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায়—ঢাকার বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে এবং চট্টগ্রামের বালি আর্কেডে। এ ছাড়াও সিনেমাটি যমুনা ফিউচার পার্কের ‘ব্লকবাস্টার সিনেমাস’, কেরানীগঞ্জের ‘লায়ন সিনেমাস’ ও উত্তরার ‘ম্যাজিক মুভি থিয়েটার’-এ দেখা যাচ্ছে।

যাত্রাপার্টি’র ব্যানারে নির্মিত, জোকার-এর সহ-নির্মাণে উড়াল চলচ্চিত্রটি পরিবেশনা করছে অভি কথাচিত্র।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিএনপি...
দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৪৮ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর