বিয়ের কথা গোপন রাখার আসল কারণ জানালেন অপু বিশ্বাস

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে একসময় ছিল গোপন রহস্যের মতো। ভালোবেসে ২০০৮ সালে বিয়ে করলেও তাঁরা বিষয়টি আড়ালেই রেখেছিলেন বহু বছর। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের পুত্রসন্তান আব্রাম খান জয়। তবে ২০১৭ সালে অপু বিশ্বাস একটি টেলিভিশন লাইভে এসে বিয়ের খবর প্রকাশ করার পর ব্যাপক আলোচনার ঝড় ওঠে, বিপাকেও পড়তে হয় নায়িকাকে।

সম্প্রতি এক ডিজিটাল প্ল্যাটফর্মের পডকাস্ট শোয়ে অংশ নিয়ে পুরনো সেই অধ্যায়ে ফিরে গেছেন ‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস। সেখানে ব্যক্তিজীবনের প্রেম, বিয়ে, মাতৃত্ব এবং শোবিজ জীবনের নানা অনুচ্চারিত প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি।

শাকিব খানের সঙ্গে বিয়ে গোপন রাখার কারণ জানিয়ে অপু বলেন, ‘আমরা দু’জনই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলাম। তখনকার পরিস্থিতি এমন ছিল যে, আমাদের দু’জনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল। তাই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, আপাতত বিষয়টি নিজেদের মধ্যেই রাখাই ভালো।’

এর আগেও একাধিকবার অপু জানিয়েছেন যে, ক্যারিয়ারের স্বার্থেই তিনি বিয়ের খবর প্রকাশ করতে চাননি। তবে এবার প্রথমবারের মতো স্পষ্টভাবে বলেন, এটি কেবল শাকিব খানের নয়, বরং দু’জনেরই সম্মিলিত সিদ্ধান্ত ছিল।

অভিনেত্রী জানান, তাঁদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ ছেলে আব্রাম খান জয়। পুত্রের জন্ম, মাতৃত্বের চ্যালেঞ্জ ও ব্যক্তিগত সংগ্রামের কথাও অকপটে তুলে ধরেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল অপু বিশ্বাস টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে ছেলেকে কোলে নিয়ে প্রকাশ করেন নিজের বিয়ের খবর। জানান, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং ২০১৬ সালে কলকাতায় জন্ম নেয় তাঁদের সন্তান। একই বছরের ২২ নভেম্বর শাকিব খান তালাকের আবেদন করেন, যা কার্যকর হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল হিমালয়। তিব্বতে বৃহস্পতিবার অনুভূত হলো জোরালো ভূমিকম্প।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বিরোধী দল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
একদিকে টুর্নামেন্ট থেকে বিদায়, অন্যদিকে চোট শঙ্কায় মাঠ ছেড়ে উঠে যাওয়া- ম্যাচ শেষে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন নেইমার। আর সেটার দায় চাপিয়েছেন পালমেইরাসের মাঠ ভিলা বেলমিরোর ওপর।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর